News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম তিনজন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম তিনজন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৮ জুলাই৷৷ মঙ্গলবার বিকাল ৪টায় নাগাদ চড়িলাম ফরেস্ট অফসের নিকটে পাঁচশ মিটার দূরে উদয়পুরগামী টি আর ০১ বি -৩৪১৩ নম্বরের একটি মেক্সগাড়ি এবং আগরতলা মুখী টিআর০৭-৫৯৮৭ নম্বরের একটি পালসার বাইক মুখোমুখি সংর্ঘষে বাইক চালক ও বাইকের পেছনে বসা আরোহী গুরুতর জখম হয়৷ বাইক থেকে ছিটকে পড়ে বাইক চালক রফিক মিঞা(৩৫) গুরুতর ভাবে আহত হয়৷ তার মাথার পেছনের প্রায় ত্রিশটি সেলাই করা হয়েছে৷ রক্তাক্ত অবস্থায় চালক ও আরোহী দুজনকে প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সঙ্গীতা চক্রবর্তী রফিক মিঞা এবং আরোহী পরিতোষ দেবনাথ (৩০) কে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়৷ রফিকের অবস্থা সংকট জনক বলে জানান চিকিৎসক৷ তাদের দুজনের বাড়ি বিশালগড়ের কোনাবন এলাকার হরিহর দোলা গ্রামে৷ তবে ঘটনাস্থলে পুলিশের এসআই ধর্বজয় রিয়াং সম্পূর্ণ ঘটনা তদন্ত করে৷ পুলিশের ধারনা বাইক চালক খুবই দ্রুতগতিতে আসছিল ফলে দুর্ঘটনায় শিকার হয় তারা৷ বিশালগড় থানার পুলিশ গাড়ি ও বাইক থানায় নিয়ে যায়৷
গাড়ি ও বাইকের মুখমুখি সংর্ঘষে আহত হয়েছে ১৫ বছরের এক কিশোরী৷ বাইক থেকে ছিটকে পড়ে তার ডান হাত ভেঙ্গে গেছে৷ আঘাত পেয়েছে মাথায়ও৷ যুবতীর নাম সাদিয়া আক্তার৷ নবম শ্রেণীর ছাত্রী৷ ঘটনাটি ঘটে বিশালগড় বক্সনগর রোডের আড়ালিয়া বাড়ি৷ বাইক চালক রিপন মিঞা জানায় সে তার ছোট বোন সাদিয়াকে নিয়ে কলমচৌড়া এক বাড়িতে নিমন্ত্রণ খেতে যাচ্ছিল৷ এমন সময় বক্সনগরের দিক থেকে আসা বিএসএফের একটি ছোটগাড়ি বাইকটিকে সজোড়ে ধাক্কা মারে৷ এতে চালক ও পেছনের সিটে বসা সাদিয়া দুজনেই ছিটকে পড়ে যায়৷ সাদিয়া মারাত্মক জখম হওয়ার পাশাপাশি চালক রিপন মিঞা ও অল্প বিস্তর জখম হয়৷ স্থানীয়রা এসে আহত অবস্থার বক্সনগর হাসপাতালে দ্রুত নিয়ে যায় সাদিয়াকে৷ রিপন জানায় ডিএল ৯সি, এএ১৫১৫ নম্বরের গাড়িটি বাইকটিকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ পরে অবশ্য একটি বলেরো গাড়ি করে তাদের ধাওরা করে চেলিখলা এসে তাদের আটক করে৷ ছুটে আসে অন্যান্য লোকজন৷ রিপন এও জানায় বিএসএফ জওয়ানের গাড়িতে থাকা এক আধিকারিক তাকে গুলি করে হত্যায় হুমকি দিয়ে বিশালগড়ের দিকে ছুটে যায়৷ রিপন ঘটনায় বিবরন দিয়ে কমলচৌড়া থানায় গাড়ি ও বিএসএফ আধিকারিকের নামে লিখিত অভিযোগ দায়ের করে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top