News Flash

  • Home
  • Uncategorized
  • স্বর্ণ পাচারকারী নাইজেরিয়ানকে নিতে রাজ্যে তেলেঙ্গানা পুলিশ
Image

স্বর্ণ পাচারকারী নাইজেরিয়ানকে নিতে রাজ্যে তেলেঙ্গানা পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৭ জুলাই৷৷ স্বর্ণ পাচারের সাথে যুক্ত নাইজেরিয়ার যুবককে নিয়ে যেতে রাজ্যে এসেছে তেলেঙ্গানা পুলিশের তিন সদস্যক একটি টিম৷ ধৃত নাইজেরিয়ার যুবকের নাম বাকেমাসুরু ওয়াশিংটন৷ সে চলতি বছরের ১৬ মে বিলোনীয়া সীমান্তে বিএসএফের হাতে আটক হয়েছিল বাংলাদেশে পালিয়ে যাবার সময়৷ তারপর পুলিশ তাকে আদালতে তোলে৷ বর্তমানে জেল হেপাজতে রয়েছে৷ এদিকে, ধৃত নাইজেরিয়ান যুবকের বিরুদ্ধে তেলেঙ্গানার কুকুটপল্লী থানায় স্বর্ণ পাচার সংক্রান্ত একটি মামলা রয়েছে৷ সেই মামলার প্রেক্ষিতে তেলেঙ্গানা পুলিশের এসআই সুনিল দেশাইয়ের নেতৃত্বে তিন সদস্যক একটি পুলিশ টিম রাজ্যে এসেছেন৷ জানা গিয়েছে, বাকেমাসুরুকে তেলেঙ্গানায় নিয়ে যেতে আগামীকাল তেলেঙ্গানা পুলিশ আদালতে ট্রানজিট রিমান্ডের আবেদন জানাবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top