News Flash

  • Home
  • Uncategorized
  • পুঞ্চ ও ভিম্বের গালি সেক্টর পাক সেনার গুলিবর্ষণ, যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারত
Image

পুঞ্চ ও ভিম্বের গালি সেক্টর পাক সেনার গুলিবর্ষণ, যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারত

শ্রীনগর, ১৮ জুলাই (হি.স.): কখনও জঙ্গিদের উপদ্রব, কখনও আবার পাকিস্তানি সেনাবহিনীর লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন| সবমিলিয়ে সন্ত্রস্ত গোটা কাশ্মীর উপত্যকা| বিনা প্ররোচনায় মঙ্গলবার পুনরায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| সেনাবাহিনীর পদস্থ এক কর্তা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৬.৪৫ মিনিট থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর পুঞ্চ সেক্টর এবং ভিম্বার গালি সেক্টরে গুলিবর্ষণ করতে শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে অবশ্য যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| দু’পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ চলে গুলির লড়াই|
সোমবার দিনভর নিয়ন্ত্রণরেখা বরাবর তাণ্ডব চালিয়েছে পাকিস্তানি সৈন্য| এলোপাথাড়ি গুলিবর্ষণে প্রাণ হারান এক জন জওয়ান ও ৯ বছরের একটি নাবালিকা| জখম হন ৪ জন গ্রামবাসী| শুধু পাকিস্তানি সৈন্যই নয়, ভূস্বর্গে রীতিমতো উপদ্রব চালিয়ে যাচ্ছে আতঙ্কবাদীরা| সোমবার রাতেই দক্ষিণ কাশ্মীরের অনন্তবাগে নিরাপত্তা বাহিনী সঙ্গে সংঘর্ষে খতম হয় ৩ লস্কর জঙ্গি| সোমবার রাত ৯.৩০ মিনিট নাগাদ অনন্তবাগের ওয়ানিহামা গ্রামে সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়| পুলিশ ও সেনা সূত্রের খবর, নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় হামলা চালায় জঙ্গিরা| পাল্টা জবাব নিরাপত্তা বাহিনী-ও| দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ে খতম হয় ৩ লস্কর জঙ্গি

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top