News Flash

  • Home
  • Uncategorized
  • অল্পেতে বিধবংসী অগ্ণিকান্ড থেকে রক্ষা জনবহুল এলাকা
Image

অল্পেতে বিধবংসী অগ্ণিকান্ড থেকে রক্ষা জনবহুল এলাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ বড়সড় অগ্ণিকান্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেয়েছে বিলোনীয়া শহর৷ সোমবার সকালে সুধীর কুমারের বাড়ির ধানের গুলায় বিধবংসী অগ্ণিসংযোগ ঘটে৷ যতদূর জানা গেছে, বাড়ির সকলের নজর এড়িয়ে ছোট ছেলে খেলার সময় দেশলাই জ্বালিয়ে ধানের গুলায় ফেলে দেয়৷ দাউদাউ করে আগুন জ্বলে উঠতেই শুরু হয় স্থানীয় বাসিন্দাদের দৌড়ঝাপ৷ খবর পেয়ে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন৷ দমকল কর্মী ও স্থানীয় মানুষের তৎপরতায় আগুন অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসে৷ বড়সড় নাশকতার হাত থেকে  রক্ষা পেয়েছে গোটা জনবহুল এলাকা৷ অগ্ণিকান্ডে সুধীর কুমার সেনের বছরের পুরো ধান পুড়ে ছাই৷ কপালে হাত হতদরিদ্র চাষীর৷ আগুন আয়ত্বে আসলে এ দিনভড় আগুনাতঙ্ক বিরাজ করে এলাকাসীর মধ্যে৷ প্রাথমিক ক্ষয় ক্ষতির জারিমান ৫০ হাজার টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে দমকল কর্মীরা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top