News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রপতি নির্র্বচনে রাজ্য বিধানসভার ৫৯ জন সদস্য-সদস্যা ভোট দিয়েছেন
Image

রাষ্ট্রপতি নির্র্বচনে রাজ্য বিধানসভার ৫৯ জন সদস্য-সদস্যা ভোট দিয়েছেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ নির্র্ধরিত সময়ের আগেই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ত্রিপুরা বিধানসভায় ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে৷ ৬০ জন সদস্যের মধ্যে ৫৯ জন ভোট দিয়েছে৷ ত্রিপুরা বিধান সভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ পশ্চিমবঙ্গ বিধানসভায় গিয়ে তাঁর মতাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন৷ ত্রিপুরা বিধানসভায় বিজেপির একজনও বিধায়ক নেই৷ কিন্তু কমপক্ষে ৬টি ভোট বিজেপি প্রার্থী রামনাথ কোবিন্দের পক্ষে পরবে বলে অনুমান করা হচ্ছে৷ তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন রাজ্যের ৬ বাম-বিরোধী বিধায়ক মতদানের পর জানিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী রামনাথ কোবিন্দের পক্ষে তারা ভোট দিয়েছে৷ অন্যদিকে কংগ্রেস বিধায়ক রতন লাল নাথ ভোট দেবার পর বলেন, তিনি এমনি প্রার্থীকে ভোট দিয়েছেন, যিনি জিতবেন৷ দলীয় হুইপ এই নির্র্বচনে চলে না৷ রাষ্ট্রের স্বার্থে তিনি ভোট দিয়েছেন, দলীয় স্বার্থে নয়৷ তবে বামফ্রন্টের ৫১ জন কংগ্রেসের ৩ জনের মধ্যে ২ জন মীরা কুমারের পক্ষেই মতদান করেন বলে ধারনা করা হচ্ছে৷ ৬০ সদস্যের ত্রিপুরা বিধানসভার সদস্যদের ভোট গ্রহণ পর্ব সকাল ১০ টা থেকে শুরু হয়েছিল৷ ত্রিপুরা বিধানসভার সদস্যদের ভোটের মান ২৬৬০৷ রাজ্য থেকে নির্র্বচিত ২ লোকসভার সদস্য এবং ১জন রাজ্য সভার সদস্য দিল্লিতে সংসদ ভবনেই ভোট দিয়েছেন বলেও জানাগেছে৷ রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর জানিয়েছেন, ত্রিপুরা বিধান সভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ চিকিৎসার জন্য বেশ কিছু দিন ধরে বহিঃরাজ্যে আছেন৷ তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় গিয়ে তার মতাধিকার প্রয়োগ করেছেন৷

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026
Scroll to Top