News Flash

  • Home
  • Uncategorized
  • মোবাইল ফোন নিয়ে বচসা, উরি সেক্টরে জওয়ানের গুলিতে নিহত মেজর
Image

মোবাইল ফোন নিয়ে বচসা, উরি সেক্টরে জওয়ানের গুলিতে নিহত মেজর

শ্রীনগর, ১৮ জুলাই (হি.স.): উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে সেনা জওয়ানের গুলিতে প্রাণ হারালেন রাষ্ট্রীয় রাইফেলস-এর এক সেনা অফিসার| মৃত সেনা অফিসারের নাম হল, মেজর শিখর থাপা| মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত বচসার জেরে, সোমবার রাতে উরি সেক্টরের ৱুচের পোস্টে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালান অভিযুক্ত সেনা জওয়ান| ঘটনাস্থলেই প্রাণ হারান সেনাবাহিনীর ৭১ তম রেজিমেন্টর মেজর শিখর থাপা| নিয়ন্ত্রণরেখার কাছে ৮ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস-এ মোতায়েন ছিলেন তিনি|
যত গন্ডগোলের সূত্রপাত মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে| সোমবার রাতে কর্তব্যরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করেন অভিযুক্ত ওই জওয়ান| কতর্ব্যরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করায় তাকে বকাবকি করেন মেজর শিখর থাপা| ভবিষ্যতে এই ধরনের আচরণ বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করে দেন| ফোনটি বাজেয়াপ্ত করেন তিনি| কিন্তু, অসাবধনাবশত ফোনটির স্ক্রিন ভেঙে যায়| তখনই মেজাজ হারিয়ে ফেলেন সেনা জওয়ান| নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালালে ঘটনাস্থলেই প্রাণ হারান রাষ্ট্রীয় রাইফেলস-এর মেজর শিখর থাপা| এ বিষয়ে সেনাবাহিনীর তরফে এখনও পর‌্যন্ত কিছুই জানানো হয়নি|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top