লখনউ, ১৭ জুলাই (হি.স.): রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য এবং কেন্দ্রীয় মন্ত্রী ঊমা ভারতী| সোমবার সকাল ১০টা থেকে শুরু হয় ভোটদান পর্ব| লখনউয়ের তিলক হল-এ ভোট দেওয়ার পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ‘বিপুল ভোটে জয়লাভ করবেন এনডিএ-র পদপ্রার্থী রামনাথ কোবিন্দ-ই| উত্তর প্রদেশের জনগণের জন্য এটা গর্বের বিষয়| উত্তর প্রদেশের ছেলে রাষ্ট্রপতি হতে চলেছেন|’ উল্লেখ্য, লোকসভা থেকে এখনও পদত্যাগ করেননি যোগী আদিত্যনাথ ও কেশব প্রযাদ মৌর্য্য| সাংসদ হিসেবেই তাঁরা এদিন ভোট দিলেন|
এদিন ভোট দেন বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতীও| ভোট দেওয়ার পর বসপা সুপ্রিমো বলেছেন, রাষ্ট্রপতি ভোটে যেই জিতুক, জয় হবে একজন দলিত প্রার্থীর| দল ও আন্দোলনের জয় বলে মনে করছেন মায়াবতী

বিপুল ভোটে জয়লাভ করবেন কোবিন্দ, আশাবাদী যোগী
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















