News Flash

  • Home
  • Uncategorized
  • পেশোয়ারে আত্মঘাতী বিস্ফোরণ, মৃত এক এফসি মেজর সহ ২
Image

পেশোয়ারে আত্মঘাতী বিস্ফোরণ, মৃত এক এফসি মেজর সহ ২

পেশোয়ার, ১৭ জুলাই (হি.স.): পাকিস্তানের পেশোয়ারে আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারালেন ফ্রন্টিয়ার কর্পস (এসসি) মেজর জামাল শেরান সহ দু’জন| সন্ত্রাসবাদী হামলায় জখম হয়েছেন আরও ৭ জন জওয়ান| সোমবার আত্মঘাতী বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে পেশোয়ারের হায়াতাবাদ এলাকায়, বাগ-ই-নরন চকে|
ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের (আইএসপিআর) তরফে বিবৃতিতে জানানো হয়েছে, মোটরবাইকে করে এসে ফ্রন্টিয়ার কর্পস (এফসি) গাড়িতে বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী এক জঙ্গি| বিস্ফোরণে শহিদ হয়েছেন ফ্রন্টিয়ার কর্পস (এফসি) মেজর জামাল শেরান সহ দু’জন| গুরুতর জখম অবস্থায় ৭ জন জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
বম্ব ডিসপোজাল ইউনিটের তরফে জানানো হয়েছে, আত্মঘাতী জঙ্গির পরনে ছিল ১০-১১ কিলোগ্রাম বিস্ফোরক উপাদান দিয়ে তৈরি আত্নঘাতী জ্যাকেট| বিস্ফোরণের পরই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী| এখনও পর‌্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top