শ্রীনগর, ১৭ জুলাই (হি.স.): জঙ্গিদের উপদ্রব, সেই সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন| সাঁড়াসি চাপে ত্রস্ত ভূস্বর্গ| বিনা প্ররোচনায় সোমবার ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| সেনাবাহিনীর পদস্থ এক কর্তা জানিয়েছে, সোমবার সকাল থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর পুঞ্চের বালাকোট এবং রাজৌরির মানজাকোট ও ভিম্বার গালি সেক্টরে গুলিবর্ষণ করতে শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে অবশ্য যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| মানজাকোট সেক্টরে পাকিস্তানি সেনার গুলিতে এক জন মহিলা জখম হয়েছেন বলে জানা গিয়েছে|
এই নিয়ে চলতি বছরের জুন মাস থেকে ২৩ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাল পাকিস্তানি সেনা| গত ১২ জুলাই কুপওয়ারা জেলায় পাকিস্তানি সেনার গুলিতে ২ ভারতীয় জওয়ানের মৃতু্য হয়| গত ৯ জুলাইও নিয়ন্ত্রণরেখা বরাবর পুঞ্চে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে বিনা প্ররোচনায় গুলি চালায় পাক সেনাবাহিনী|
পুঞ্চ ও রাজৌরিতে পাক সেনার গুলিবর্ষণ, যোগ্য জবাব দিয়েছে ভারত
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















