News Flash

  • Home
  • Uncategorized
  • অমরনাথ তীর্থযাত্রীদের বাস খাদে, মৃত বেড়ে ১৭
Image

অমরনাথ তীর্থযাত্রীদের বাস খাদে, মৃত বেড়ে ১৭

শ্রীনগর, ১৭ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় বানিহালের কাছে নাচিলানা এলাকায় অমরনাথ তীর্থযাত্রীদের বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭| আহত ২৯ জন তীর্থযাত্রীদের মধ্যে ১৬ জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| মৃত তীর্থযাত্রীরা উত্তর প্রদেশ, বিহার, রাজস্থান, অসম, হরিয়ানা এবং মধ্যপ্রদেশের বাসিন্দা|
গত সপ্তাহে জঙ্গি হামলার শিকার হয়েছিল অমরনাথ তীর্থযাত্রীদের একটি বাস| জঙ্গি হামলার রেশ এখনও টাটকা| এরই মধ্যে রবিবার দুপুর ১.৪৫ মিনিট নাগাদ রামবান জেলায় বানিহালের কাছে নাচিলানা এলাকায় অমরনাথ তীর্থযাত্রীদের একটি বাস খাদে পড়ে যায়| রবিবারই ১৬ জনের মৃতু্য হয়| গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়| পরে চিকিত্সা চলাকালীন আরও এক জন প্রাণ হারান| সব মিলিয়ে ভয়াবহ এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭| অমরনাথ তীর্থযাত্রীদের বাস দুর্ঘটনার কবলে পড়ায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top