News Flash

  • Home
  • Uncategorized
  • হাওড়ায় পথ দুর্ঘটনায় আহত ১০জন
Image

হাওড়ায় পথ দুর্ঘটনায় আহত ১০জন

হাওড়া, ১৬ জুলাই (হি.স.) : সাত সকালে পথ দুর্ঘটনায় আহত হল ১০জন ।  রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার বাগনানে । একটি চারা মাছ বোঝাই ম্যটাডোরের চাকা খুলে গেলে গাড়িটি উলটে যায় । তাতেই আহত হন ওই  ১০জন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

জানা গেছে, হাওড়ার বাগনানের খাদিনান মোড়ের ৬ নম্বর জাতীয় সড়ক দিয়ে মাছের চারা নিয়ে যাচ্ছিল ম্যটাডোরটি । তাতে ১৮জন যাত্রী ছিলেন।  নৈহাটি থেকে পটাশপুর যাওয়ার পথে খাদিনান মোড় আসার আগে হঠাৎ এক বিকট শব্দ হয়। চলন্ত ম্যটাডোরটি থেকে খুলে যায় একটি চাকা। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ম্যটাডোরটি।

ম্যটাডোরে থাকা যাত্রীদের মধ্যে ১০জন আহত হন। আহতদের প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর রাস্তার খারাপ অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top