News Flash

  • Home
  • Uncategorized
  • যান সন্ত্রাসে পেঁচারথলে নিহত দু’জন
Image

যান সন্ত্রাসে পেঁচারথলে নিহত দু’জন

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৪ জুলাই৷৷ পরপর দুটি যান দূর্ঘটনা ঘটে ঊনকোটি জেলার পেচারথল থানার অধীনে৷ দুটি দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে৷ প্রথমটি হয়েছে থানার নিকট পেচারথল ব্লকের পাশেই৷ টিআর-০২-ডি- ৬৬৬৫ নম্বরের বাইকটি চালিয়ে কুমারঘাটের দিকে যাচ্ছিল আরোহী৷ নবীনছড়ার কাছাকাছি আসতেই পিছন থেকে একটি গাড়ী ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ সঙ্গে সঙ্গেই বাইক আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান৷ তাঁর নাম রুপায়ণ চাকমা৷ বয়স চল্লিশ৷
অন্যদিকে দ্বিতীয় ঘটনাটি ঘটে পেঁচারথল থানার অধীনে সিদনছড়া এলাকাতে৷ টিআর- ০১-ি ব- ৩০২৮ নম্বরের ম্যাক্স গাড়িটি আগরতলা থেকে ধর্মনগর যাওয়ার পথে সিদনছড়াতে রাস্তা থেকে প্রায় একশ ফুট খাদে পড়ে যায়৷ নীচে পড়ে গিয়ে এক যাত্রীর মৃত্যু হয়৷ গাড়ীর চালক সহ দশজন ছিল৷ আটজন গুরুতর আহত হয়েছে৷ পুলিশ দুটি দূর্ঘটনারই মামলা নিয়েছে৷ গাড়ি ও বাইক আটক করেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top