News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের প্রথম সোলার ট্রেন লঞ্চ হল সফদরগঞ্জ রেল স্টেশন থেকে
Image

ভারতের প্রথম সোলার ট্রেন লঞ্চ হল সফদরগঞ্জ রেল স্টেশন থেকে

নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.) : এবার সৌর শক্তিতে চলবে ট্রেন | এমনই এক প্যাসেঞ্জার ট্রেন তৈরি করেছে ভারতীয় রেল | নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর সম্প্রতি এই ট্রেনের রুট ট্রায়াল নেয় ভারতীয় রেল কর্তৃপক্ষ | শুক্রবার সফদরগঞ্জ রেল স্টেশন থেকে লঞ্চ করা হল ভারতের প্রথম সোলার ট্রেন| দিল্লির সারাই রোহিল্লা থেকে হরিয়ানার ফারুখ নগর পর‌্যন্ত চলবে েট্রনটি |
এই ট্রেনটির পুরো ছাদ জুড়ে রয়েছে সোলার প্যানেল | সূর‌্যের আলো থেকে এনার্জি নিয়েই ট্র‌্যাকের উপর দিয়ে ছুটবে এই ট্রেন | কামরার ভিতরে আলো থেকে পাখাও ঘুরবে সোলার শক্তির সাহায্যে | ছটি কামরায় মোট ১৬টি সোলার প্যানেল রয়েছে | মেড ইন ইন্ডিয়ার উদ্যোগে তৈরি এক একটি সোলার প্যানেলের মূল্য ৫৪ লক্ষ টাকা | বিশ্বে এই প্রথম রেলের গ্রিডে সোলার প্যানেল ব্যবহার করা হচ্ছে | ট্রেনটিতে রয়েছে পাওয়ার ব্যাক আপ | যাতে প্রায় ৭২ ঘণ্টা ব্যাটারিতে চলতে পারবে ট্রেনটি | সোলার শক্তি ব্যবহৃত ট্রেনের প্রচলন পুরোদমে শুরু হলে বছরে ৯০ হাজার কোটি টাকা লাভ বাড়বে | অন্যদিকে, পরিবেশ বান্ধব এই সোলার ট্রেনের কারণে দূষণের পরিমাণও কমবে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top