News Flash

  • Home
  • Uncategorized
  • অমরনাথ যাত্রীদের উপর হামলায় সন্দেহভাজন মূল অভিযুক্ত লস্কর জঙ্গি মহম্মদ আৱু ইসমাইল
Image

অমরনাথ যাত্রীদের উপর হামলায় সন্দেহভাজন মূল অভিযুক্ত লস্কর জঙ্গি মহম্মদ আৱু ইসমাইল

শ্রীনগর, ১২ জুলাই (হি.স.) : সোমবার অমরনাথ যাত্রীদের উপর হামলায় সন্দেহভাজন মূল অভিযুক্ত লস্কর-ই-তৈবার জঙ্গি মহম্মদ আৱু ইসমাইল | সে পাকিস্তানের নাগরিক| প্রাথমিক তদন্তের পর এমনই মনে করছেন তদন্তকারীরা | গত সোমবার সন্ধ্যেয় অমরনাথ যাত্রীদের উপর হামলা চালায় জঙ্গিরা| ৬ মহিলা সহ ৭ পুণ্যার্থীর মৃতু্য হয়| জখম হন অন্তত ১৯ জন|
ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে| প্রাথমিক তদন্তের পর এই হামলার ঘটনায় সন্দেহভাজন লস্কˆর-ই-তৈবার জঙ্গি মহম্মদ আৱু ইসমাইলের নাম উঠে আসে| সেই ঘটনার মূল অভিযুক্ত বলে মনে করছে তদন্তকারীরা| জানা গেছে ২৬ বছরের এই জঙ্গি ২ বছর আগে সীমানা পেরিয়ে ভারতে চলে এসেছিল| লস্করের দক্ষিণ কাশ্মীর শাখার স্থানীয় কমান্ডার আৱু ইসমাইল| অমররাথ যাত্রীদের উপর হামলায় তাঁকে সঙ্গ দেয় অন্তত ৩ থেকে ৫ জন জঙ্গি|জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ|
যদিও তাদের কাছে এটা পরিষ্কার হচ্ছে না যে সূর‌্যাস্তের পর ওই অমরনাথ যাত্রীবাহী বাসটি পুলিশ চেক পোস্ট পেরোল কীভাবে| অমরনাথ যাত্রীদের উপর লস্কর জঙ্গিরা হামলা চালাতে পারে বলে আগাম সতর্কতা ছিল কেন্দ্রের তরফে| এই পরিস্থিতিতে সোমবার সন্ধেয় কীভাবে নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে গেল বাসটি তা নিয়ে প্রশ্ন উঠেছে|
জম্মু এবং কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী নির্মল সিং জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একশোর বেশি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে| যার অর্থ, জঙ্গিরা হামলার জন্য তৈরি ছিল| এদিকে, পুলিশের মতে, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ থেকে সন্দীপ কুমার শর্মাকে গ্রেফতারের পরই তীর্থযাত্রীদের উপর হামলা চালিয়ে প্রতিশোধ নিল আৱু ইসমাইল|
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের বাসিন্দা সন্দীপ ৫ বছর আগে লস্করে যোগ দেয়| কাজিগুনে ৬ পুলিসকর্মী হত্যার ঘটনায় সে জড়িত ছিল| ওই হামলার সময় একটি বাড়িতে লুকিয়ে পড়ে শর্মা| সেখান থেকেই তাঁকে ধরা হয়| যদিও হামলায় দায় স্বীকার করেনি লস্করইতৈবা| এরই মধ্য ইসমাইলের খোঁজে তল্লাশি শুরু করেছে প্রশাসন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top