নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১১ জুলাই৷৷ সামান্য বাক বিতন্ডাকে কেন্দ্র করে বাবা ছেলের মারে গুরুত্বর আহত এক যুবক৷ বর্তমানে আহত যুবকের চিকিৎসা জিবি হাসপাতালে চলছে৷ ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায় মঙ্গলবার সন্ধ্যায়৷ আহত যুবকের নাম দীলিপ নন্দী৷ সংবাদে জানা যায়, এদিন বিকেলে একই এলাকার বাসিন্দা পরিমল মজুমদারের ছেলে মিঠু মজুমদার কোন এক বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয় দীলিপ নন্দীর সাথে৷ এক সময় বাক বিতন্ডা এমন আকার ধারন করে দুই জনের মধ্যে মারামারি শুরু হয়৷ চিৎকার চেচাঁমেচি শুনতে পেয়ে মিঠু মজুমদারের পিতা পরিমল মজুমদার লাঠি সোটা নিয়ে ঘটনাস্থলে স্থানে এসে বাবা ছেলে দুইজনই দীলিপের উপর চওড়া হয়ে মারধোর শুরু করে৷ পরে এলাকার লোকেরা দীলিপকে বাবা ছেলের হাত থেকে বাঁচিয়ে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক দীলিপের অবস্থা গুরুতর হওয়ার জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়৷ এদিকে দীলিপের পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় মামলা করা হয়েছে৷
প্রতিবেশী বাবা-ছেলের হামলায় গুরুতর জখম যুবক
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















