News Flash

Image

অবরোধের অন্তরালে

পৃথক রাজ্যের দাবীতে খামতিংবাড়ীতে আসাম আগরতলা জাতীয় সড়ক ও রেল অবরোধের বিরুদ্ধে রাজ্য জুড়িয়া ক্ষমতাসীন সিপিএম দল সারা রাজ্যে প্রতিবাদ আন্দোলনের যে তুফান ছুটাইয়াছে, সেখানে বিজেপি, কংগ্রেস, তৃণমূল বা অন্যান্য দলগুলিরও কোনও প্রতিবাদ আন্দোলন নাই৷ তবে, ‘আমরা বাঙালী’ দল আইপিএফটির পৃথক রাজ্যের দাবীর এবং সড়ক ও রেল অবরোধের তীব্র প্রতিবাদ করিয়াছে৷ সভা সমাবেশে পৃথক রাজ্যের দাবী যে কত অসার তাহা তুলিয়া ধরিয়াছে৷ পৃথক রাজ্যের দাবীর বিরুদ্ধে সিপিএম তীব্র প্রতিবাদে সামিল হইয়া এবং অবরোধের বিরুদ্ধে রাস্তায় নামিয়া জনমনে বিশ্বাসের ভিতকে আরও মজবুত করিয়াছে বলা যাইতে পারে৷ দশই জুলাই হইতে সড়ক ও রেল অবরোধের বিরুদ্ধে রাস্তায় নামিয়া বিরোধীতায় সামিল না হওয়ায় বিজেপি সম্পর্কে জনমনে প্রশ্ণ উঠিয়া আসিয়াছে৷ ত্রিপুরার একশ ভাগ অউপজাতি ও সত্তর আশী ভাগ উপজাতি অংশের মানুষ পৃথক রাজ্যের দাবীকে সমর্থন করে না৷ ত্রিপুরার আয়তন, ভৌগোলিক অবস্থান তো কোনও মতেই পৃথক রাজ্যের দাবীকে সমর্থন দিতে পারে না৷ বরং এই পৃথক রাজ্যের দাবীর কারণে কোনও অংশের মানুষই স্বস্তিতে নাই৷ অউপজাতি অংশের মানুষ যাহাদের জ্ঞান গম্যি যথেষ্ট আছে তাহারা তো পৃথক রাজ্যের দাবী জানাইতে পারে না৷
২০১৮ সালের বিধানসভা নির্বাচনের দামামা যখন বাজিয়া উঠিয়াছে, রাজনৈতিক তৎপরতা যখন প্রায় তুঙ্গে তখন উপজাতি ভিত্তিক রাজনৈতিক দল আইপিএফটি দশই জুলাই হইতে সড়ক ও রেল অবরোধ ডাকিয়া সিপিএম দলেরই রাজনৈতিক সুবিধা আনিয়া দিল৷ এই মুহুর্তে আন্দোলনে নামিবার তেমন কোনও ইস্যুই ছিল না সিপিএমের৷ আইপিএফটি এক দারুন অস্ত্র তুলিয়া দিয়া ক্ষমতাসীন সিপিএম দলকে উজ্জীবিত করিবার রসদ দিয়াছে৷ একথা তো একশ ভাগ সত্যি যে, ত্রিপুরার জাতি উপজাতির সিংহ ভাগ মানুষ পৃথক রাজ্যের দাবীর বিরোধী৷ বিজেপি পৃথক রাজ্যের দাবীর বিরোধী তাহা প্রকাশ্যে জানাইয়া দিয়াছে৷ সিপিএম গুরুতর অভিযোগ করিয়াছে যে, আইপিএফটির এই অবরোধ আন্দোলনের পিছনে বিজেপির হাত রহিয়াছে৷ বিজেপি তাহার প্রতিবাদ করিলেও সিপিএমের রাজ্যব্যাপী উত্তাল আন্দোলন রাজ্যবাসীকে ভাবাইতেছে৷ সোজা কথায়, বলা যায় যে, পৃথক রাজ্যের দাবীতে আইপিএফটির অবরোধ আন্দোলন সিপিএম দলেরই রাজনৈতিক সুবিধা দিয়াছে বলা যাইতে পারে৷ কোনও কোনও মহল অবশ্য অভিযোগ করিতেছেন যে, সিপিএমের মদতেই আইপিএফটি সড়ক ও রেল অবরোধের ঘোষণা দিয়াছে৷ কিন্তু, সিপিএমের উত্তাল মিছিল সমাবেশ সাধারণ মানুষকে নতুন করিয়া ভাবাইতেছে৷
ত্রিপুরায় এই মুহুর্তে যে পদক্ষেপ নেওয়া হইবে সবই বিধানসভার নির্বাচনকে লক্ষ্য রাখিয়াই৷ পৃথক রাজ্যের দাবীতে এই সড়ক ও রেল অবরোধের সিদ্ধান্ত ত্রিপুরায় এই প্রথম৷ এই অবরোধ আন্দোলনের অভিজ্ঞতা নাই এমন বলা যাইবে না৷ মণিপুরে এই রকম অবরোধ আন্দোলন চলিয়াছে৷ সেখানে রাজ্য সরকার গুলি চালাইতে বাধ্য হইয়াছিল৷ সেই গুলিতে কয়েকজন আন্দোলনকারীর মৃত্যুও হইয়াছিল৷ পরবর্তী সময়ে এই অবরোধ আন্দোলনের কারণে রাজনৈতিক সুবিধা অনেকে আদায় করিয়া নিয়াছেন৷ মণিপুরে বিজেপি সরকারও প্রতিষ্ঠিত হয়৷ ত্রিপুরায় আইপিএফটির অবরোধ মোকাবিলায় রাজ্য সরকার ন্যুনতম শক্তিও প্রয়োগ করিবে না৷ কোনও রকম প্ররোচনার ফাঁদেও সিপিএম সরকার পা রাখিবে না৷ এইরকম সিদ্ধান্তই নিয়াছে সিপিএম সরকার৷ কোনও ভাবেই এই অবরোধের ইস্যু হাতে তুলিয়া দিতে চাহিবে না সিপিএম৷ এই অবস্থায়, আইপিএফটির এই অবরোধ আন্দোলন রাজনৈতিক ক্ষেত্রে কোন্ দলের পক্ষে সহায়ক হইবে তাহাই এখন বড় হইয়া উঠিয়াছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top