News Flash

  • Home
  • Uncategorized
  • ভয়াবহ অগ্ণিকান্ডে বড়পাথরি বাজারে ভষ্মীভূত ৪০টি দোকান
Image

ভয়াবহ অগ্ণিকান্ডে বড়পাথরি বাজারে ভষ্মীভূত ৪০টি দোকান

নিজস্বপ্রতিনিধি, বিলোনীয়া, ৬ জুলাই ৷৷ রাতের আধারে বিধবংসী অগ্ণিকান্ডে ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে৷ ঘটনাটি

আগুনে পুড়ে ছাই বড়পাথরি বাজার৷ ছবি নিজস্ব৷

ঘটেছে বুধবার রাতে বিলোনিয়া বড়পাথরি বাজারে৷ ঘটনাটি নাশকতামূলক বলে আশঙ্কা করা হচ্ছে৷
গতকাল রাত প্রায় পৌণে ১২ টা নাগাদ বড়পাথরি বাজারে আগুন লাগে৷ আগুন লাগার খবর পেয়েই স্থানীয় সঙ্গে সঙ্গে রাজনগর দমকল বাহিনীকে খবর দেন৷ কিন্তু, দমকল বাহিনী খবর পাওয়ার ৪০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছেছে বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের৷ প্রাথমিক অবস্থায় ইঞ্জিনটি আগুন আয়ত্বে আনার চেষ্টা করলেও জল না থাকায় আগুন সমগ্র বাজারে ছড়িয়ে পড়ে৷ অভিযোগ, দমকল কর্মীদের ব্যর্থতায় আগুনে গোটা বাজারে ছড়িয়ে পড়ে৷ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে দেখে দেখে কাঠালিয়া, রাজনগর, শান্তিরবাজার থেকে ১টি করে এবং বিলোনীয়া থেকে আরো ২টি ইঞ্জিন গিয়ে দমকল কর্মীরা জোর কদমে চেষ্টা চালিয়ে রাত প্রায় ৩ টায় আগুন নিয়ন্ত্রনে আনেন৷ অভিযোগ, সময় মতো দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছলে এবং তাদের কাছে প্রয়োজনীয় ইঞ্জিন থাকলে বিশাল ক্ষতির হাত থেকে রক্ষা পেতেন স্থানীয় বাজার ব্যবসায়ীরা৷ ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে দাবী ক্ষতিগ্রস্ত বাজার ব্যবসায়ীদের৷ রাতেই দক্ষিণ জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ বৃহস্পতিবার সকালে বিধায়ক বাসুদেব মজুমদার সহ প্রশাসনিক আধিকারীকরা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন৷ পুলিশ অগ্ণিকাণ্ডের কারণে তদন্ত করছে৷ সরকারী ভাবে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন বিধায়ক বাসুদেব মজুমদার৷ এই বিশাল ক্ষয়ক্ষতি দেখে সবার পাশে থেকে সরকারীভাবে প্রশাসনিক সহজ মাধ্যমে সহযোগিতা পৌঁছানোর কথা জানিয়েছেন তিনি৷ বড়পাথরি বাজারে বিধবংসী অগ্ণিকান্ডে সর্বশান্ত পরিবারগুলির জন্য বিজেপি’র পক্ষ থেকে পাশে থাকার কথা জানিয়েছেন জেলা সভাপতি৷

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top