নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷ ‘রেশন বাঁচাও, রুজি বাঁচাও, দিল্লী চলো’ এই শ্লোগানকে সামনে রেখে গণবস্থানে বসেছে ফেয়ার প্রাইস সপ ডিলার্স ওয়েলফেয়ার সোসাইটি৷ সোমবার বিবেকানন্দ ময়দানে দুই ঘন্টার গণবস্থানে বসেছেন সোসাইটির কর্মকর্তারা৷ তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার চিনির বরাদ্দ বন্ধ করে দিয়েছে৷ গণবন্টন ব্যবস্থা দুর্বল করার ক্ষেত্রে কোন কসরত বাকী রাখছে না কেন্দ্র৷ হাজার হাজার ফেয়ার প্রাইস সোসাইটির কর্মীরা অনাহারে দিন কাটানোর মুখে৷ দিল্লী অভিযানে সামিল হয়ে দেশব্যাপী বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সংগঠন৷
একদিনের ধর্মঘটের মধ্য দিয়ে কেন্দ্রকে চাপ সৃষ্টি করা হবে৷ চিনির বরাদ্দ পুনরায় চালু করা, গণবন্টন ব্যবস্থার মাধ্যমে চৌদ্দটি নিত্যপণ্য সামগ্রী প্রদান করা, ফেয়ার প্রাইস সোসাইটিগুলিকে পুণরুজ্জীবিত করতে হবে বলে দাবী জানায় সংগঠন৷ দাবীগুলি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুশিয়ারী দিয়েছে সংগঠন৷

ফেয়ার প্রাইস সোসাইটির গণবস্থান
Releated Posts
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…


















