News Flash

  • Home
  • Uncategorized
  • টিএমসিতে ডাক্তারী পড়ুয়াদের বোকা বানাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী, অভিযোগ দেওধরের
Image

টিএমসিতে ডাক্তারী পড়ুয়াদের বোকা বানাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী, অভিযোগ দেওধরের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী ডাক্তারী পড়ুয়াদের বোকা বানাচ্ছেন বলে গুরুতর অভিযোগ করলেন বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর৷ তাঁর অভিযোগ, ত্রিপুরা মেডিক্যাল কলেজ নিয়ে রাজ্য সরকার দ্বিচারিতা করছে৷ এই কলেজকে দিল্লীতে এমসিআই’র কাছে সরকারী কলেজ বলে প্রচার চালাচ্ছে, অন্যদিকে ডাক্তারী পড়ুয়াদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ফী হিসেবে আদায় করছে বেসরকারী কলেজ বলে৷

রবিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে শ্রীদেওধর জানান, হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজকে যে অনুমোদন মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া তথা এমসিআই দিয়েছিল তার মেয়াদ ২০১৬ সালে শেষ হয়ে গিয়েছে৷ তারপর কোন অনুমোদন নেই এই মেডিক্যাল কলেজের৷ কিন্তু, তারপরও প্রতিবছর ছাত্রছাত্রীদের কাছ থেকে ৬ লক্ষ টাকা করে নেওয়া হচ্ছে বেসরকারী কলেজ ঘোষণা দিয়ে৷  যদিও রাজ্য সরকার এই কলেজকে সরকারী কলেজ হিসেবেই মান্যতা দিচ্ছে৷

তিনি জানান, এই মেডিক্যাল কলেজের অনুমোদন সংক্রান্ত বিষয়টি নিয়ে একটি চিঠি তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাকে দিয়েছেন৷ চিঠিতে তিনি ত্রিপুরা মেডিক্যাল কলেজের অনিয়মের বিষয়গুলি খতিয়ে দেখার জন্য অনুরোধ করেছেন৷ শ্রীদেওধর অভিযোগ করেন, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী তাঁর এই চিঠিকে নিয়ে অপপ্রচার করছেন৷ মিথ্য তথ্য তুলে ধরছেন শ্রীচৌধুরী৷ এই প্রসঙ্গে বিজেপি রাজ্য প্রভারী জানান, সম্প্রতি তিনি টিএমসির ওয়েবসাইটে দেখেছেন যে এই কলেজের এমসিআই অনুমোদন ২০১৬ সাল পর্যন্ত ছিল৷ এদিকে, শ্রীদেওধরের সাংবাদিক সম্মেলনের পরপরই টিএমসির ওয়েবসাইট ঘেঁটে দেখা গিয়েছে যে স্থানে এমসিআই অনুমোদন সংক্রান্ত বিষয়টি থাকার কথা সেখান থেকে যাবতীয় তথ্য সরিয়ে দেওয়া হয়েছে৷

অন্যদিকে, বিজেপি রাজ্য প্রভারী অভিযোগ করেছেন, এই মেডিক্যাল কলেজের অনেক ডাক্তারকে নিযুক্ত করা হয়েছে যারা নিয়মিত কলেজে যান না৷ তাঁরা বহির্রাজ্যের বিভিন্ন হাসপাতালে কর্তব্যরত৷ এখানে বড় ধরনের ঘোটালা রয়েছে বলে তিনি অভিযোগ করেন৷ তাছাড়া, রাজ্য সরকার এই কলেজটি পরিচালনার জন্য যে সোসাইটি গঠন করেছে তার আগে জি-নেট নামক একটি প্রতারক সংস্থার কাছে পিপিপি মডেলে কলেজ চালু করার দায়িত্ব দিয়েছিল৷ ঐ সংস্থাটি রাজ্য সরকারকে জামিনদার রেখে কোটি কোটি টাকা ঋণ নিয়ে রাজ্য থেকে পালিয়ে যায়৷ পরবর্তী সময়ে রাজ্য সরকার ঐ ঋণের টাকা ফেরত দিয়েছে সংশ্লিষ্ট সংস্থাকে৷ শ্রীদেওধর অভিযোগ করেছেন, এই টাকা রাজ্যের জনগণের৷ প্রতারণার শিকার হয়ে রাজ্য সরকার জনগণের টাকায় ঋণ মিটিয়েছে৷ এদিকে, প্রতারক সংস্থাটির কর্মকর্তাদের বিরুদ্ধে নামকাওয়াস্তে মামলা করা হয়েছে৷ কিন্তু, আজ পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন? এই প্রসঙ্গে তিনি শাসক দলের ভূমিকায় যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন৷

প্রসঙ্গক্রমে বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর জানিয়েছে, আসন্না রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেসের এক বিধায়ক এনডিএ মনোনীত বিজেপি প্রার্থী রামনাথ কোবিন্দকে ভোট দেবেন৷ তৃণমূলের বিধায়ক সুদীপ রায় বর্মণকে রাজ্য সফরকালে বিজেপির কেন্দ্রীয় নেতা রাম মাধব ফোন করে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার জন্য৷ শ্রীদেওধর আরও জানান, তৃণমূলের কোন বিধায়কের সাথে রাম মাধবের কোন বৈঠক হয়নি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top