News Flash

  • Home
  • Uncategorized
  • পণের জন্য গৃহবধূকে খুন, গ্রেপ্তার স্বামী ও শ্বশুর
Image

পণের জন্য গৃহবধূকে খুন, গ্রেপ্তার স্বামী ও শ্বশুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ আরও এক গৃহবধূকে পণের জন্য খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে ধলাই জেলার কমলপুর থানার অধীন ভূবনছড়া গ্রামে শনিবার রাতে কোন এক সময়৷ পুলিশ খুনের অভিযোগে গ্রেপ্তার করেছে স্বামী ও শ্বশুরকে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ জানা গিয়েছে অভিযুক্ত স্বামী শাসক দলের ক্যাডার এবং সিট্যুভুক্ত মোটর শ্রমিক সংগঠনের কট্টর সদস্য৷
সংবাদে প্রকাশ, সাত মাস আগে ভূবনছড়ার বাসিন্দা অরবিন্দ দে’র ছেলে সুবীর দে’র সাথে বিয়ে হয়েছিল সুচন্দা দাস (১৯) নামে এক যুবতীর৷ সামাজিক রীতি মেনেই বিয়ে হয় তাদের৷ বিয়েতে সুচন্দার বাবা আশিষ কুমার দাস নগদ কুড়ি হাজার টাকা বরপণ হিসেবে দিয়েছিলেন৷ দর্জির কাজ করে এর বেশী আর কিছুই দিতে পারেননি আশিষবাবু৷ এদিকে, অভিযোগ উঠেছে বিয়ের কিছুদিন পর থেকেই সুচন্দার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় পণের জন্য৷ নির্যাতনে সামিল ছিল স্বামী সুবীর দে, শ্বশুর অরবিন্দ দে সহ শাশুড়ি এবং জা৷ এনিয়ে উভয় পরিবারের মধ্যে বেশ কয়েকবার আলোচনাও হয়েছে৷ কিন্তু, কোনভাবেই খাই মিটেনি স্বামীর বাড়ির লোকদের৷
শুক্রবার গভীর রাতে সুচন্দা অসুস্থ বলে শ্বশুর অরবিন্দ দে খবর পাঠায় তাঁর বাপের বাড়িতে৷ রাতেই সুচন্দার বাবা সহ আত্মীয় পরিজন কমলপুর হাসপাতালে ছুটে যায়৷ সেখানে গিয়ে দেখতে পান হাসপাতালের শয্যায় মৃত অবস্থায় পড়ে রয়েছে৷ কান্নায় ভেঙ্গে পড়েন সুচন্দার বাবা ও আত্মীয় পরিজনরা৷ বাবা আশিষ কুমার দাস কমলপুর থানায় মৃতার স্বামী, শ্বশুর, শাশুিিড়, ভাসুর, তেবর এবং জা এর নামধাম দিয়ে একটি হত্যা সংক্রান্ত মামলা দায়ের করেন৷ পুলিশ মামলা নিয়ে অভিযুক্ত স্বামী তথা বামপন্থী মোটর শ্রমিক সংগঠনের কট্টার সদস্য সুবীর দে এবং শ্বশুর অরবিন্দ দে-কে গ্রেপ্তার করেছে৷ পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট আসলেই বোঝা যাবে কিভাবে মৃত্যু হয়েছে গৃহবধূ সুচন্দা দাসের৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top