News Flash

  • Home
  • Uncategorized
  • ১০৮ বছরের বৃদ্ধা শাশুড়িকে পাশবিক নির্যাতন পুত্রবধূর
Image

১০৮ বছরের বৃদ্ধা শাশুড়িকে পাশবিক নির্যাতন পুত্রবধূর

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩০ জুন৷৷ এক অমানবিক ঘটনা৷ ১০৮ বৎসরের বৃদ্ধ মহিলাকে প্রচন্ডভাবে মারধর করে বাড়ী

রহিমা বেগম৷ ছবি নিজস্ব৷

থেকে তাড়িয়ে দিলেন পুত্রবধু৷ ঘটনাটি ঘটেছে আসাম ত্রিপুরা সিমান্ত কাঁঠালতলী এলাকার মাড়ুগাঁও গ্রামে, পুত্রবধু সুলতানা বেগম দীর্ঘ ৪-৫ বৎসর যাবৎ এই ভাবে নির্যাতন করছে মায়ের মত শাশুড়ীর উপর৷ বৃদ্ধা মহিলা রহিমা বেগম বলেন উনার দুই ছেলে ও চার মেয়ে রয়েছে৷ ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছেন৷ ছোট ছেলে ও তার বউ বাড়িতে থাকে না৷ বৃদ্ধা মহিলা থাকেন বড় ছেলে আব্দুল ফুদ্দুছ এর কাছে৷ দীর্ঘ ৪-৫ বছর থেকে বৃদ্ধা কোন কাজ কর্ম করতে পারেন না৷ উনি চলাফেরা করেন হামাগুড়ী ও লাঠির সাহায্যে৷ বৃদ্ধার বক্তব্য হল যে – গত এক দেড় মাস যাবৎ নির্যাতন চুড়ান্ত পর্যায় এসে দাড়িয়েছে৷ খাওয়া দাওয়াও ঠিকভাবে দেওয়া হচ্ছে না৷ ঔষধের প্রশ্ণই উঠেনা৷ যে কোন সময় সুলতানার কিল, ঘুষি ও লাথির মোকাবিলা করতে হয় বৃদ্ধার৷ এমন কি হাতের কাছে যে বস্তু পান সেই বস্তু দিয়েই আঘাত করেন শাশুড়িকে৷ অপরদিকে ছেলে আব্দুল কুদ্ধুস প্রতিবাদ করতে গেলে উনারও স্ত্রীর আক্রোশের সামনা করার পর শাশুড়িকে বাড়ী থেকে তাড়িয়ে দেওয়া হয়৷ পরে বৃদ্ধা হামাগুড়ী দিয়ে ভাইপোর বাড়ীতে আসেন৷ পরে খবর পেয়ে বৃদ্ধার মেয়ে মাকে নিজ বাড়ীতে নিয়ে আসেন৷ বাড়ীতে আসার পর দেখেন মায়ের সমস্ত শরীরে আঘাতের চিহ্ণ রয়েছে৷ পরে সাথে সাথে নিয়ে যান চিকিৎসার জন্য৷
এখন উল্লেখ যোগ্য যে রহিমা বেগম বর্তমানে মারাত্মক অসুস্থ৷উনার ছেলে বউ কেউই উনার খোঁজ খবর নিচ্ছে না৷ তাই রহিমা বেগম জেলা শাসকের দারস্থ হয় মামলায় যাচ্ছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top