News Flash

  • Home
  • Uncategorized
  • হয়ে গেল মেসির বিয়ে, আন্তোনেল্লার পোশাক এসেছিল স্পেন থেকে
Image

হয়ে গেল মেসির বিয়ে, আন্তোনেল্লার পোশাক এসেছিল স্পেন থেকে

রোজারিও, ১ জুলাই (হি.স.) : বহু কল্পনা-জল্পনার মধ্যে অবশেষে হয়ে গেল শতাব্দীর সেরা বিয়ে| শুক্রবার আর্জেন্টিনায় বান্ধবী আন্তোনেল্লা রোকুজোকে বিয়ে করলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি | রোজারিওর যে হোটেলে বিয়ের আয়োজন ছিল, সেখানের ত্রিসীমানায় কোনও অপরিচিতের ঠাঁই ছিল না| তৱু, বেরিয়ে এলো ভেতরের খবর| জানা গিয়েছে, আন্তোনেল্লা বিয়ের জন্য যে তিনটি পোশাক বেছে নিয়েছিলেন তা আনা হয়েছে স্পেন থেকে| স্পেশাল চার্টাড বিমানে| ডিজাইনার রোজা ক্লারা তিনটি পোশাকই তৈরি করেছেন| মেসি তাঁর মা আর বোনের পোশাক তৈরি করেছেন আর্জেন্টিনার ডিজাইনার ক্লদিও কোসানো| বিয়েতে আগত মহিলা অতিথিদের নুন্যতম তিনটি করে পোশাক, তিনটি ভিন্ন রঙের এবং তিন রকম ডিজাইন ও কাপড়ের নিয়ে আসতে বলা হয়েছিল| যাতে কারও পোশাকের সঙ্গে কারও পোশাক এক না হয়ে যায়| ডেমিচেলিসের স্ত্রী তো বাড়তি সতর্ক হতে পাঁচটি পোশাক নিয়ে হাজির হয়েছিলেন মেসির বিয়েতে| আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছেলেদের বলা হয়েছিল অন্তত দুটি শার্ট সঙ্গে আনতে| আঙটি বদলের পর, রেজিস্ট্রি করেন মেসি আর আন্তোনেল্লা| অবাক করা ব্যাপার হল, তাঁদের রেজিস্ট্রি নম্বরেও রয়েছে ১০ সংখ্যাটি| ০০০৭৭৫১০! রেজিস্ট্রির সময় সাক্ষী হিসেবে সই করেন মেসির ভাই আর আন্তোনেল্লার বোন|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top