News Flash

  • Home
  • Uncategorized
  • রেশন ডিলারদের রামলীলা ময়দানে জনসভা ১৮ জুলাই
Image

রেশন ডিলারদের রামলীলা ময়দানে জনসভা ১৮ জুলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ ৭ দফা দাবীতে আন্দোলনমুখী সদর এ এম সি ফেয়ার প্রাইস সপ ডিলার ওয়েলফেয়ার সোসাইটি৷ সর্বভারতীয় সংগঠনের ডাকা আন্দোলন কর্মসূচীতে রাজ্য সংগঠনও যোগ দেবে৷ ১৮ই জুলাই দিল্লির রামলীলা ময়দানে সর্বভারতীয় ফেয়ার প্রাইস ডিলারদের জনসমাবেশ৷ শুক্রবার সাংবাদিক সন্মেলনে এই খবর জানিয়েছে সংগঠনের কর্মকর্তারা৷ ৩ রা জুলাই রাজধানীর বিবেকানন্দ ময়দানে ফেয়ার সপ ডিলার সোসাইটির কর্মকর্তারা গণবস্থানে বসবেন বলে জানিয়েছে৷ সংগঠনের অভিযোগ, কেন্দ্র রেশন সপগুলিকে বিপথে ঠেলে দিচ্ছে৷ গণবন্টন ব্যবস্থা দারুণ ভাবে ব্যাহত হচ্ছে কেন্দ্রের নয়া বন্টন ব্যবস্থায়৷ সমস্ত দেশবাসীকে রেশনিং ব্যবস্থার আওতায় নিয়ে আসা, রান্নার গ্যাসে ভর্তুকী শিথিলীকরণ করা, চিনি, কেরোসিন সহ ১৪ টি নিত্যপণ্য সামগ্রী গণবন্টন ব্যবস্থার মাধ্যমে সরবরাহ করার দাবীতে দিল্লীতে এই আন্দোলন কর্মসূচী বলে জানিয়েছে রাজ্য নেতৃত্বরা৷ রাজ্য সরকারকে রেশন সপ ডিলারদের সরকারী কর্মচারী অন্তভূক্তীকরণ, বেতন ও ভাতার আওতায় নিয়ে আসারও দাবী জানিয়েছে ফেয়ার প্রাইস সপ ডিলার্স ওয়েলফেয়ার সোসাইটি৷ ত্রিপুরা থেকে সংগঠিতভাবে ৫০ জনের একটি প্রতিনিধি দল ১৬ ই জুলাই আগরতলা থেকে রওনা হবে৷ কেন্দ্র ও রাজ্যের টানা পোড়ানে রেশন ডিলাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ করে সংগঠন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top