News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, যৌথ বিবৃতি ভারত ও আমেরিকার
Image

সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, যৌথ বিবৃতি ভারত ও আমেরিকার

ওয়াশিংটন, ২৭ জুন (হি.স.): বিশ্বের প্রতিটি অংশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে| নরেন্দ্র মোদী-ডোনাল্ড ট্রাম্প প্রথম সাক্ষাতেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘কড়া’ বার্তা দিয়ে যৌথ বিবৃতি দিল উভয় দেশ| একই সঙ্গে ‘কড়া’ বার্তা দেওয়া হয়েছে ইসলামাবাদকে| সন্ত্রাসবাদের মোকাবিলা ছাড়াও বাণিজ্য, প্রতিরক্ষা জাতীয় বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর দিকেও জোর দেওয়া হবে বলে জানিয়েছে ভারত-আমেরিকা|
ভারতীয় সময় অনুযায়ী সোমবার মধ্যরাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম বৈঠক হয়| এই বৈঠকে সন্ত্রাসবাদ বন্ধ করার পাশাপাশি ২৬/১১ মুম্বই হামলা ও পঞ্জাবের পাঠানকোটে হামলার মূল চক্রীদের দ্রুত সাজার বার্তা দেওয়া হয়| বৈঠকের পর হোয়াইট হাউসের তরফে বিবৃতিতে এ কথা জানানো হয়েছে| ভারতের বিদেশ সচিব সুব্রহ্মণম জয়শঙ্কর জানিয়েছেন, দুই দেশ যৌথ বিবৃতিতে জানিয়েছে বিশ্বের প্রতিটি অংশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে| বিশ্ব থেকে সন্ত্রাসবাদ মুক্ত করার কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প| আলোচনায় আফগানিস্তান প্রসঙ্গও উঠেছে|
বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘সন্ত্রাসবাদ, কট্টরবাদ ও গোঁড়ামির বিরুদ্ধে লড়াইয়ে সহমত হয়েছে ভারত-আমেরিকা| যে সব দেশ সন্ত্রাসবাদীদের প্রশ্যয় দিচ্ছে তাদের বিরুদ্ধে এক সঙ্গে লড়বে দুই দেশ|’ ভারতের প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘জঙ্গি সংগঠন ও মৌলবাদী মতাদর্শে মদতকারীদের উপড়ে ফেলতে উভয় দেশই দৃঢ়প্রতিজ্ঞ| কট্টরপন্থী ইসলামিক সন্ত্রাসবাদকে আমরা ধ্বংস করবোই|’
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর একাধিকবার টেলিফোনে কথা হয়েছে মোদী ও ট্রাম্পের মধ্যে| কিন্তু, মুখোমুখি কখনওই কথা হয়নি তাঁদের মধ্যে| ভারতীয় সময় অনুযায়ী সোমবার মধ্যরাতে মোদী-ট্রাম্পের মধ্যে ঐতিহাসিক বৈঠক হল|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top