News Flash

  • Home
  • Uncategorized
  • ধন্যবাদ প্রধানমন্ত্রী মোদী, আমন্ত্রণে রাজি হয়ে টুইট ইভাঙ্কার
Image

ধন্যবাদ প্রধানমন্ত্রী মোদী, আমন্ত্রণে রাজি হয়ে টুইট ইভাঙ্কার

ওয়াশিংটন, ২৭ জুন (হি.স.): ‘ধন্যবাদ, প্রধানমন্ত্রী মোদী|’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানানোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন ৩৫ বছর বয়সি ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্প| টুইট করে ইভাঙ্কা লিখেছেন, ‘ধন্যবাদ, প্রধানমন্ত্রী মোদী| ভারতের অনুষ্ঠিত হতে চলা গ্লোবাল এন্ট্রাপ্রেনিয়রশিপ সামিটে মার্কিন প্রতিনিধি দলকে নেতৃত্ব দেওযার জন্য আমাকে আমন্ত্রণ জানানোয়|’
হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ বিবৃতি পড়ার সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ‘আমি ইভাঙ্কা ট্রাম্পকে গ্লোবাল এন্ট্রাপ্রেনিয়রশিপ ফোরামে আমেরিকার প্রতিনিধি দলকে নেতৃত্ব দেওয়ার আমন্ত্রণ জানিয়েছি|’ সঙ্গে সঙ্গেই ডোনাল্ড ট্রাম্প যোগ করেন, ‘আমার মনে হয় ও সেটা গ্রহণও করেছে|’ এরপরই ৩৫ বছর বয়সি ইভাঙ্কাও টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন|
ইভাঙ্কা ট্রাম্প হলেন প্রাক্তন ফ্যাশন মডেল| এখন আর তাঁর মডেল পরিচয় অবশ্য তেমন বড় নয়, যতটা উদ্যোগপতি হিসেবে তাঁর খ্যাতি| ইভাঙ্কা বাবার কোম্পানি ট্রাম্প অরগানাইজেশনের ভাইস-প্রেসিডেন্টও ছিলেন| এখন তিনি হোয়াইট হাউসে ট্রাম্পের অন্যতম সহকারী|

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top