News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের অর্ধলক্ষাধিক টাকা ও সুন্দরী নারীদের ছবিসহ মুহুরীপুর সীমান্তে আটক সিপিআইএম নেতা
Image

বাংলাদেশের অর্ধলক্ষাধিক টাকা ও সুন্দরী নারীদের ছবিসহ মুহুরীপুর সীমান্তে আটক সিপিআইএম নেতা

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৩ জুন৷৷ বাংলাদেশের অর্ধলক্ষাধিক টাকা সহ মুহুরীপুর সীমান্ত এলাকায় বিএসএফর হাতে ধরা

মুহুরীপুর সীমান্তে আটক সিপিএম নেতা অতুলানন্দ ত্রিপুরা৷ ছবি নিজস্ব৷

পড়ল গন্ডাছড়ার হেভিওয়েট সিপিএম নেতা৷ নাম অতুলানন্দ ত্রিপুরা৷ শুধু বাংলাদেশী টাকাই নয় বহু আপত্তিকর কাগজপত্রও উদ্ধার করা হয়েছে৷ বেশ কয়েকজন সুন্দরী মহিলার ছবি, দশটি আধার কার্ড ও তিনটি প্যানকার্ডও পাওয়া গিয়েছে৷ বাংলাদেশে থেকে এপাড়ে আসার সময় বিএসএফ অতুলানন্দকে আটক করেছে৷ সিপিএম নেতার এভাবে বাংলাদেশী টাকা মজুত রাখা এবং নারীদের ছবি ও আধারকাড সহ অন্যান্য আপত্তিকর নথিপত্র রাখার পেছনে কী রহস্য থাকতে পারে এনিয়ে চলছে জোর আলোচনা৷
সংবাদে প্রকাশ, গন্ডাছড়ার বাসিন্দা অতুলানন্দ ত্রিপুরা শুক্রবার দুপুরে বিলোনীয়ার মুহুরীপুর সীমান্ত দিয়ে এপাড়ে আসে৷ পাসপোর্ট দিয়েই তিনি এপাড়ে আসেন৷ সেখানে কর্তব্যরত ১৫৮ নম্বর ব্যাটেলিয়ান বি এস এফের জওয়ানরা অতুলানন্দকে দেখে সন্দেহ হয়৷ তাঁর ব্যাগে তল্লাসি চালিয়ে বাংলাদেশে ৬১ হাজার ৫০০ টাকা সহ অন্যান্য আপত্তিকর নথিপত্র উদ্ধার করে৷ প্রাথমিকভাবে বিএসএফ জওয়ানরা শ্রীত্রিপুরার কাছে জানতে চান তিনি এতো টাকা কোথায় পেলেন৷ তখন তিনি জানান, বাংলাদেশে পৈত্রিক সম্পত্তি বিক্রি করে এই টাকা সংগ্রহ করেছেন৷ তবে, হিন্দু, মুসলীম ও বাঙালী মহিলাদের ছবির বিষয়ে তিনি কোন সদুত্তর দিতে পারেননি৷ পাশাপাশি এতগুলি আধার কার্ড ও প্যান কার্ড সম্পর্কেও শ্রীত্রিপুরা মৌনতা অবলম্বন করেছেন৷ তবে, তিনি জানিয়েছেন গত দেড় বছরে বারো বার বাংলাদেশে গিয়েছেন৷ গত ২৬ মে তিনি বাংলাদেশে গিয়েছিলেন৷ তারপরই পুলিশকে তলব করে বিএসএফ জওয়ানরা৷ পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাকে৷
এদিকে, বিভিন্ন মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে সিপিএমের এই উপজাতি নেতা বাংলাদেশে কোন বেআইনী কাজের সাথে যুক্ত৷ অবৈধ ব্যবসা বাণিজ্য চালাতে পারেন৷ আবর এও জল্পনা চলছে সামনেই বিধানসভা নির্বাচন হয়তো নিষিদ্ধ ঘোষিত জঙ্গীদের বাংলাদেশের ঘাঁটিতে যোগাযোগ করতেই গিয়েছিলেন তিনি৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top