News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতীক্ষার অবসান, প্রকাশিত হল এনইইটি পরীক্ষার ফল
Image

প্রতীক্ষার অবসান, প্রকাশিত হল এনইইটি পরীক্ষার ফল

চেন্নাই, ২৩ জুন (হি.স.): প্রতীক্ষার অবসান হল প্রায় ১২ লক্ষ পরীক্ষার্থীর| শুক্রবার, ২৩ জুন সকাল ১০টায় সিবিএসই এনইইটি ২০১৭-র ফল ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন| সিবিএসই-তরফে জানানো হয়েছে, `সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এনইইটি (আন্ডার গ্রাজুয়েট) ২০১৭-র ফল ঘোষণা করা হয়েছে|’ এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তির জন্য এনইইটি পরীক্ষায় শীর্ষ হয়েছে পঞ্জাবের নবদীপ সিং| এনইইটি পরীক্ষায় নবদীপের প্রাপ্ত নম্বর ৬৯৭, শতাংশে ৯৯.৯৯%| এনইইটি-তে দ্বিতীয় এবং তৃতীয় স্থান পেয়েছে ইনদওরের দুই পড়ুয়া| তঁারা দু’জনেই অ্যালেন কেরিয়ার ইন্সটিটিউটের ছাত্র|

উল্লেখ্য, ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স পরীক্ষা (এনইইটি) অনুষ্ঠিত হয়েছিল চলতি বছরের মে মাসের ৭ তারিখ| ২০১৭-১৮ শিক্ষাবর্ষের জন্য এই পরীক্ষাটি হয়েছিল| প্রায় ১১,৩৮, ৮৯০ জন পরীক্ষার্থী এই পরীক্ষাটিতে বসেছিল| এঁদের মধ্যে ১,৫২২ প্রবাসী ভারতীয় এবং ৬১৩ জন বিদেশী|

এনইইটি ২০১৭ পরীক্ষায় পশ্চিমবঙ্গে প্রথম হয়েছে সাউথ পয়েন্ট হাইস্কুলের তমোঘ্ন ঘোষ (অল ইন্ডিয়া র্যাঙ্ক ৩৪), অন্যান্য কৃতীরা হলেন সুশীলা বিড়লা গার্লস স্কুলের অন্বেষা চক্রবর্তী (র্যাঙ্ক ৪২), নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অরণ্য দত্ত (র্যাঙ্ক ৮০)|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top