News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে ঋণের দায়ে আত্মঘাতী দুই কৃষক
Image

মধ্যপ্রদেশে ঋণের দায়ে আত্মঘাতী দুই কৃষক

ভোপাল, ১৩ জুন (হি.স.) : ঋণ মকুব ও অনশন করে রাজ্যে কিছুটা হলেও শান্তি ফেরালেও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের চিন্তা বাড়িয়ে আত্মহত্যা করলেন আরও এক কৃষক| রাজ্যে তুমুল কৃষক বিক্ষোভের মধ্যেই সিহোর জেলার এক কৃষক ঋণের দায়ে আত্মহত্যা করেছেন| এই নিয়ে মধ্যপ্রদেশের দুই জন কৃষক বেছে নিলেন ঋণের দায়ে আত্মহত্যার পথ| এরা দুজনেই বিষ খেয়ে আত্মহত্যা করেন|
জানা গেছে, সিহোরের রেহটি তহসিলের যাজনা গ্রামে থাকতেন দুলচাঁদ নামে মৃত ওই কৃষক| তাঁর ছেলে জানিয়েছেন, বছর পঞ্চান্নর ওই কৃষকের ব্যাঙ্কে ৪ লাখ ও অন্যত্র আরও ২ লাখ টাকা দেনা ছিল| ৬ লাখ টাকা দেনার চাপে কিছুদিন ধরেই হতাশায় ভুগছিলেন তিনি| গতকাল বাড়িতে যখন আর কেউ ছিল না, তখন কীটনাশক খেয়ে তিনি আত্মহত্যা করেন| হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়| এর আগে রায়সেন জেলায় এক ঋণগ্রস্ত চাষী বিষ খেয়ে আত্মহত্যা করেন| তাঁর ১০ লাখের মত ঋণ ছিল বলে খবর|
আগামী কাল মন্দসৌর যাচেছন মুখ্যমন্ত্রী শিবরাজ| ৬ জুন পুলিশের গুলিতে ৫ জনের মৃতু্যর পর এই প্রথম সেখানে পা রাখবেন তিনি| নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন|
রাজ্য সরকার ঋণ মকুবের দাবি মেনে নেওয়ার পর কিছুটা হলেও শান্তি ফিরেছিল মন্দসৌরে| কিন্তু গুজরাটের পতিদার আনামত আন্দোলন সিমতির নেতা হার্দিক প্যাটেলকে ঘিরে মঙ্গলবার সকালে েফর পরিস্থিতি তেতে ওঠে| পুলিশের গুলিতে নিহত কৃষক পরিবারকে সমবেদনা জানাতে, সমর্থকদের নিয়ে মঙ্গলবার মন্দসৌরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি| কিন্তু মধ্যপ্রদেশরাজস্থান সীমান্তের কাছে নিমুচ পৌঁছলে তাঁকে গ্রেফতার করে পুলিশ|
ঋণ মকুব ও ফসলের ন্যায্য মূল্যের দাবিতে গত ১ জুন থেকে বিক্ষোভে উত্তাল মধ্যপ্রদেশের বিভিন্ন অঞ্চল| মন্দসৌরেই সবথেকে বেিশ প্রভাব পড়েছে| গত ৬ জুন পুলিশের গুলিতে পাঁচজনের মৃতু্য হয় সেখানে| আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হয়েছে বলে ইতিমধ্যেই দাবি করেছে পুলিশ| তবে বিষয়টি খতিয়ে দেখতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জে কে জৈনর নেতৃত্বে বিশেষ বিচার বিভাগীয় কমিশন গড়া হয়েছে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top