দেহরাদূন ও নয়াদিল্লি, ১০ জুন (হি.স.): বদ্রীনাথ থেকে হরিদ্বার যাওয়ার পথে ভেঙে পড়ল একটি চপার| শনিবার সকালের এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক জন ইঞ্জিনিয়ারের| জখম হয়েছেন দুই জন পাইলট| তবে, তীর্থযাত্রীরা সকলেই সুরক্ষিত আছেন| ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন (দিল্লি)-এর তরফে জানানো হয়েছে, শনিবার সকাল ৭.৪৫ মিনিট নাগাদ ভেঙে পড়া চপারটি| ক্রেস্টাল এভিয়েশনের অগস্টা ১১৯ চপারটিতে মোট পঁাচ জন তীর্থযাত্রী, দুই জন পাইলট সহ মোট ৮ জন যাত্রী ছিলেন| চপারটি ভেঙে পড়ায় পঁাচ জন তীর্থযাত্রী ও দুই জন পাইলট প্রাণে বেঁচে গেলেও, মৃতু্য হয়েছে এক জন ইঞ্জিনিয়ারের|
ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, পঁাচ জন তীর্থযাত্রী, দুই জন পাইলট ও এক জন ইঞ্জিনিয়ারকে নিয়ে সবে মাত্র টেক অফ করেছিল চপারটি| হাওয়ার এত গতি ছিল যে উড়তে গিয়েই একটু বেসামাল হয়ে পড়ে সেটি| পরিস্থিতি বেগতিক দেখে উড়ন্ত হেলিকপ্টার থেকেই প্রাণভয়ে ঝঁাপ মারেন ইঞ্জিনিয়ার| চপারের রোটারে লেগে ছিটকে পড়েন তিনি| ঘটনাস্থলেই তঁার মৃত্যু হয়| এই ঘটনার পর মুহূর্তেই তীর্থযাত্রীদের নিয়ে ভেঙে পড়ে হেলিকপ্টারটি| দুর্ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারের মৃত্যু হলেও, দুই জন পাইলট ও তীর্থযাত্রীরা প্রত্যেকেই সুরক্ষিত আছেন| কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, টেক অফের সময় যান্ত্রিক গোলযোগের কারণে সঠিক উচ্চতা পায়নি চপারটি| এর ফলেই চপারটি দুর্ঘটনার কবলে পড়ে|
বদ্রীনাথে ভেঙে পড়ল চপার, মৃত্যু এক জন ইঞ্জিনিয়ারের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















