News Flash

  • Home
  • Uncategorized
  • শনিছড়ায় ধর্ষিতা নাবিলাকা,সনাক্ত হয়নি ধর্ষক
Image

শনিছড়ায় ধর্ষিতা নাবিলাকা,সনাক্ত হয়নি ধর্ষক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৬ জুন৷৷ পুনরায় বাম শাষিত তথাকতিথ মডেল রাজ্যে ১২ বছরের এক নাবালিকা ধর্ষণের শিকার৷ ঘটনাটি সংঘঠিত হয়েছে চুরাইবাড়ি থানাধীন শনিছড়া এলাকায়৷ গত ২৬ মে শুক্রবার দিনের বেলা বাড়িতে পাশ্ববর্তী এলাকা কদমতলায় ভাইয়ের স্ত্রী অর্থাৎ বউদির বোনের বাডির উদ্দেশ্যে বাড়ি থেকে একা বের হয়৷ বউদি তার বোনের বাড়িতে যাওয়ায় বউদির কাছে যাওয়ার জন্য কদমতলার উদ্দেশ্যে রওয়ানা দেয়৷ কিন্তু শনিছড়া থেকে কিছুদূর আসার পর চান্দপুর এলাকার বয়স পয়ত্রিশের এক পাথর শ্রমিক তাকে কদমতলায় নিয়ে যাবে বলে প্রলোভন দেয় বলে নাবালিকা বক্তব্য৷ সে একটি বাই সাইকেল দিয়ে কদমতলার উদ্দেশ্যে রওনা দেয়৷ কিন্তু অর্ধেক রাস্তা যাবার পর রাস্তার পাশের একটি ঘন জঙ্গলে গিয়ে গিয়ে ধর্ষণ করে৷ সে চিৎকার দিলে মুখ চেপে ধরে ঐ ব্যক্তি৷ ধর্ষণ করে ঐ ব্যক্তি ১২ বছরের অনেক ভয় ভিত্তি দেখিয়ে কদমতলা বউদির কাছে দিয়ে আসে৷ তারপর বউদির সাথে শনিছড়া বাড়ীতে আসে ঐ ধর্ষিতা নাবালিকা৷ বাড়িতে এসে বউদিকে সব বলে৷ তারপর ভাইয়ের স্ত্রী অর্থাৎ বউদি নাবালিকার মাকে সব বললে গতকাল চুরাইবাড়ি থানায় ঐ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে ধর্ষিতা নাবালিকার পরিবার৷ তবে তাদের দাবী ঐ লম্পট বয়স পয়ত্রিশের ব্যক্তির নাম না জানলেও ওর ঘর বাড়ী ও তাকে মুখ চিনে ধর্ষিতার পরিবার৷ এদিকে নাবালিকার মায়ের বক্তব্য বর্তমানে উনার মেয়েটি জল ছাড়া কিছুই খাচ্ছেনা৷ এই ঘটনার পর ১২ বছরের মেয়েটির প্রাকৃতিক কাজ বন্ধ হয়ে গিয়েছিল৷ তারপর উনারা চিকিৎসাও করান৷ মেয়ে প্রথমে ধর্ষণকারীকে সনাক্ত করতে পারেনি তাই থানায় কোন মামলা করতে পারেননি বলেও জানান ধর্ষিতার মা৷ তবে নাবালিকা ধর্ষনের ঘটনায় সমস্ত চুরাইবাড়ি এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ অপরদিকে চুরাইবাড়ি থানার পুলিশ ঐ নাবালিকাকে আজ বাড়ি থেকে এনে কদমতলা গ্রামীন স্বাস্থ্য কেন্দ্রে ম্যাডিকেলের জন্য নিয়ে গেছে৷ পাশাপাশি সমগ্র ঘটনাকে কেন্দ্র করে পুলিশ তদন্তও শুরু করে দিয়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top