নয়াদিল্লি, ১ জুন (হি.স.) : পাক সীমান্ত থেকে দেশে অনুপ্রবেশ কমেছে বৃহস্পতিবার এমনটাই দাবি করলেন কেন্দ্রেীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| এদিন দিল্লিতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর দেশে অনুপ্রবেশ কমেছে| পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়াও অনুপ্রবেশ কমার অন্যতম কারণ বলে দাবি করেন রাজনাথ সিং| পাশাপাশি জঙ্গিদের হত্যা ও উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে দেশের জওয়ানরা যে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে তাও জানান তিনি|
ওই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আজ আশঙ্কা প্রকাশ করে বলেন, শত্রুরা গুজব ছড়ানোর চেষ্টা করছে| কখনও কখনও আমাদের জওয়ান ও আধিকারিকরা তাদের সরাসরি ফেসৱুক ও হোয়াটসঅ্যাপে সেইসব পাঠাচ্ছে| জওয়ানদের প্রতি তাই স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা, শুধু সীমান্তে নয়, দেশের ঐক্য এবং সংহতির প্রতি দায়িত্ববান হতে হবে| একইসঙ্গে সীমান্তে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা চালু করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী|
পাক সীমান্ত থেকে দেশে অনুপ্রবেশ কমেছে, দাবি রাজনাথ সিংয়ের
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















