News Flash

  • Home
  • Uncategorized
  • বিপ্লব দেব ও সুনিল দেওধর ত্রিপুরার মাটির জাল নোট, মন্তব্য সুদীপ বর্মনের
Image

বিপ্লব দেব ও সুনিল দেওধর ত্রিপুরার মাটির জাল নোট, মন্তব্য সুদীপ বর্মনের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৭ মে৷৷ বিজেপি রাজ্য কমিটির সভাপতি বিপ্লব দেব এবং দলের রাজ্য প্রভারী সুনিল দেওধরকে ত্রিপুরার মাটির জাল নোট বলে আখ্যা দিয়েছে তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন৷ পাশাপাশি সাম্প্রদায়িক সুরসুরি দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে আনলেন তৃণমূলের সর্ব ভারতীয় সহ সভাপতি মুকুল রায়৷
খোয়াই জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে শনিবার সুভাষপার্কস্থিত ময়ূর কলাকেন্দ্রে এক কর্মী কম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ মুকুল রায়৷ সম্মেলনে শ্রীরায় বলেন, আমরা ৩৪ বছর লড়াই আন্দোলন এবং রক্তের বিনিময়ে বামফ্রন্টকে হঠিয়েছি এবং এবার ত্রিপুরায় সুবর্ণ সুযোগ রয়েছে বামফ্রন্টকে হঠানোর৷ আপনারা শুধু বুথ স্তরে কাজ করে যান৷ তিনি অভিযোগ করেন সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে, হিন্দুত্বের নামে ভাগাভাগি করে দেশে কোন রাজনৈতিক দল টিকে থাকতে পারে না৷
কর্মী সম্মেলনে বিধায়ক সুদীপ রায় বর্মন নাম না করে বিজেপির রাজ্য সভাপতির তীব্র সমালোচনা করেন৷ তিনি বলেন, যেকোন বোতামে টিপ দিলে ভোট পড়বে বিজেপির বাক্সে৷ বিজেপি মানুষকে বোকা ভেবেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top