News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক নিয়োগে আজ বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার
Image

শিক্ষক নিয়োগে আজ বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ সুপ্রিম কোর্টের রায় মেনে শনিবার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার৷ ১০,৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিলের রায়ে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে ৩১ মে’র মধ্যে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছিল৷ রাজ্য সরকার এই রায়ের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে বিএড এবং ন্যুনতম মার্কসে এককালীন ছাড় দাবী করে৷ কিন্তু, মন্ত্রকের পক্ষ থেকে এই ছাড় দেওয়ার বিষয়ে রাজ্য সরকারকে এখনও পর্যন্ত কোন সিদ্ধান্ত জানানো হয়নি৷ তাই আগামীকাল বিজ্ঞপ্তি জারি করা হলেও মন্ত্রক যদি ছাড় দেয় তাহলে তা পরবর্তি সময়ে প্রযোজ্য ব্যবস্থা রাখা হবে৷ বিদ্যালয় শিক্ষা দপ্তর সূত্রে এই সংবাদ মিলেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top