News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই হিজবুল জঙ্গি
Image

পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই হিজবুল জঙ্গি

শ্রীনগর, ২৭ মে (হি.স.): দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল দুই হিজবুল মুজাহিদিন জঙ্গি| শীর্ষ এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় ত্রালের সৈমোহ গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন শীর্ষ হিজবুল মুজাহিদিন জঙ্গি| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার সকালে সৈমোহ গ্রামে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী|
তল্লাশি অভিযান চলাকালীন আচমকাই নিরাপত্তা বাহিনীর জওযানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা| কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে খতম হয় দুই জঙ্গি| নিহত জঙ্গিদের মধ্যে এক জন হল হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির উত্তরসূরি সাবজার ভাট ওরফে আবু জারার| উল্লেখ্য, ২০১৬ সালের ৮ জুলাই জম্মু ও কাশ্মীরের অনন্তবাগে গুলি করে হত্যা করা হয় বুরহানকে|
ওই এলাকায় আর কোনও সন্ত্রাসবাদী লুকিয়ে আছে কি না সে বিষয়ে নিশ্চিত হতে চিরুনি তল্লাশি চালানো হয়েছে| উল্লেখ্য, শনিবার সকালেই জম্মু ও কাশ্মীরের রামপুর সেক্টরে সেনাবাহিনীর গুলিতে খতম হয়েছে ৬ সন্ত্রাসবাদী|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top