News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি, মুম্বইয়ে সন্ত্রাসী হামলার শঙ্কা, জারি রেড অ্যালার্ট
Image

দিল্লি, মুম্বইয়ে সন্ত্রাসী হামলার শঙ্কা, জারি রেড অ্যালার্ট

নয়াদিল্লি, ২৭ মে (হি.স.):সন্ত্রাসবাদী হামলার আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হল দিল্লি, মুম্বই সহ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ মেট্রো শহরে| গোয়েন্দারা মনে করছেন, মূলত দিল্লি, মুম্বই-এর মতো শহরগুলিতে বড়সড় হামলার পরিকল্পনা করছে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| শুক্রবার গোয়েন্দাদের তরফে জানানো হয়েছিল, দিল্লি, মুম্বই সহ অন্যান্য শহরে হামলার জন্য লস্করের ২০ থেকে ২১ জন জঙ্গি ভারতে প্রবেশ করেছে| জঙ্গি নাশকতার কথা মাথায় রেখে ইতিমধ্যেই বড় শহরগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে|

দিল্লি পুলিশ সূত্রের খবর, দিল্লি, মুম্বই, রাজস্থান ও পঞ্জাবে জঙ্গিরা গোপন ডেরা তৈরি করেছে| শনিবার রাজধানীর সমস্ত জায়গায় পুলিশি নজরদারি কড়া করা হয়েছে| বিভিন্ন মেট্রো স্টেশন, রেল স্টেশন, শপিং মল, জনবহুল মার্কেট, ধর্মীয় স্থান প্রভৃতি জায়গাতেই টহলদারি বাড়ানো হয়েছে| পুলিশের শীর্ষ এক কর্তা জানিয়েছেন, যে কোনও সন্দেহভাজন ব্যক্তির উপর কড়া নজর রাখা হচ্ছে| সন্দেহের তালিকায় রয়েছে প্রাইভেট গাড়ি ও যানবাহনও|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top