News Flash

  • Home
  • Uncategorized
  • নক্ক্যারজনক ও ভয়াবহ ঘটনা যমুনা এক্সপ্রেসওয়েতে, গাড়ি থামিয়ে ৪ মহিলাকে গণধর্ষণ
Image

নক্ক্যারজনক ও ভয়াবহ ঘটনা যমুনা এক্সপ্রেসওয়েতে, গাড়ি থামিয়ে ৪ মহিলাকে গণধর্ষণ

গ্রেটার নয়ডা, ২৫ মে (হি.স.): নক্ক্যারজনক ও ভয়াবহ ঘটনা ঘটল যমুনা এক্সপ্রেসওয়েতে| বৃহস্পতিবার ভোররাতে গ্রেটার নয়ডার খুরজা-ঝাঝর রোডে গাড়ি থামিয়ে গণধর্ষণ করা হয় ৪ মহিলাকে| এখানেই শেষ নয়, ধর্ষকদের বাধা দিতে গেলে খুন করা হয় ওই মহিলাদের সঙ্গে থাকা এক ব্যক্তিকে| শীর্ষ এক পুলিশ কর্তা জানিয়েছেন, যমুনা এক্সপ্রেসওয়ে ধরে মারুতি ইকো গাড়িতে করে ৱুলন্দশহর থেকে জেওয়ার যাচ্ছিলেন এক পরিবারের সাত সদস্য| হাসপাতালে চিকিত্সাধীন তাঁদের এক আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন তাঁরা| ভোররাতে সাবাউতা গ্রামের কাছে গাড়ি পেঁৗছতেই আচমকা গাড়িটির সামনের দুটো চাকা পাংচার হয়ে যায়| গাড়ি থামতেই ৬-৭ জন সশস্ত্র দুষ্কৃতী তাঁদের ঘিরে ধরে|
পুলিশ আধিকারিক জানিয়েছেন, গাড়ি থেকে জোর করে টেনে নামিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে সবাইকে পাশের মাঠে নিয়ে যায় দুষ্কৃতীরা| মোবাইল ফোন, টাকা-পয়সা, গয়না সমস্ত কিছু কেড়ে নেয় দুষ্কৃতীরা| এরপর একটু দূরে ৪ মহিলাকে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে দুষ্কৃতীরা| বাধা দিতে গেলে ওই পরিবারের এক সদস্যকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা| খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলেও, দুষ্কৃতীরা পালিয়ে যায়| গৌতমৱুদ্ধ নগরের এসএসপি লাভ কুমার জানিয়েছেন, দুষ্কৃতীদের খোঁজ চলছে| ভোররাতের এই ঘটনা মনে পড়তেই আতঙ্কে শিউরে উঠছেন ৪ মহিলা|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top