News Flash

  • Home
  • Uncategorized
  • রেলস্টেশনের স্থান নির্ণয় করা নিয়ে জটিলতা
Image

রেলস্টেশনের স্থান নির্ণয় করা নিয়ে জটিলতা

আগরতলা, ২৩ মে (হি.স.) : বিশ্রামগঞ্জ এবং উদয়পুরের চন্দ্রপুরে রেল ষ্টেশনে এর মধ্যবর্তী বাগমায় একটি হল্টটিং ষ্টেশন করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দাবী জানানো হয়েছিল। এই দাবীর পরিপ্রেক্ষিতে ভারতীয় রেল মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

বিধায়ক প্রণজীৎ সিংহ রায়ের এক প্রশ্নের উত্তরে রাজ্যের পরিবহন মন্ত্রী মানিক দে বলেন, “গোমতী জেলার বাগমায় একটি হল্টটিং ষ্টেশন করার জন্য বলা হয়েছে। তবে এই ব্যাপারটি রাজ্য সরকারের এক্তিয়ার ভুক্ত নয়। ভারতীয় রেল মন্ত্রক এই ব্যাপারে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে”।

কিন্তু এলাকার মানুষের স্বার্থে রাজ্য সরকার বিষয়টি আবারো কেন্দ্রীয় মন্ত্রকে নিয়ে যাবার দাবী করেন এই বিধায়ক। পরে মুখ্যমন্ত্রী মানিক সরকার উঠে দাঁড়ান এবং বলেন, “দফতরের তরফেও একটি চিঠি মন্ত্রকে পাঠানো হবে। রেল কর্তৃপক্ষ রাজ্যের মানুষের বক্তব্য শুনবে না এটা হতে পারে না। বিধায়ক ব্যক্তিগত উদ্যোগে একটি চিঠি পাঠন, আর দফতরও সে অনুযায়ী কাজ করবে”।

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top