News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বাদশের বিজ্ঞান বিভাগের ফলাফল ঘোষিত, পাশের হার ৮৩.৬৮ শতাংশ
Image

দ্বাদশের বিজ্ঞান বিভাগের ফলাফল ঘোষিত, পাশের হার ৮৩.৬৮ শতাংশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ প্রকাশিত হল দ্বাদশের বিজ্ঞান বিভাগের ফলাফল৷ এবছর বিজ্ঞান বিভাগে পাশের হার ৮৩.৬৮ শতাংশ৷ মোট ৩৩৭৭ জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিলেন৷ তাদের মধ্যে ২৮২৬ জন ছাত্রছাত্রী পাশ করেছেন৷ গত বছর পরীক্ষায় বসেছিলেন ৩৩১৯ জন এবং পাশ করেছিলেন ২৭০২ জন ছাত্রছাত্রী৷ পাশের হার ছিল ৮১.৪১ শতাংশ৷ শনিবার সাংবাদিক সম্মেলনে এই ফলাফল প্রকাশ করেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক মিহির কান্তি দেব৷
এদিন তিনি বলেন, ছাত্রছাত্রীরা যদি কেউ রিভিউ করাতে চান তাহলে ৫ দিনের মধ্যে আবেদন করতে হবে৷ বিকেলের মধ্যেই প্রত্যেক সুকলে সার্কশিট পৌছে যাবে৷ সাথে রিভিউ’র ফর্ম পাঠানো হয়েছে৷ তিনি জানিয়েছেন, সর্বাধিক ৩টি বিষয়ে ছাত্রছাত্রীরা রিভিউ করতে পারেন৷ তিনি জানিয়েছেন, ছাত্রছাত্রীদের ভষ্যিতের চিন্তা করেই বিজ্ঞান বিভাগের ফলাফল আগে ঘোষণা করা হয়েছে৷ পূর্ণাঙ্গ ফলাফল খুব শীঘ্রই ঘোষণা করা হবে৷ কারণ, ১০ জুনের আগে ফলাফল ঘোষণা করা বাধ্যতামূলক৷

ফলাফল জানতে নীচে লিঙ্কে ক্লিক করুন ঃ
http://tbse.in/new/TBSEResult2017.htm
ফলাফল সৌজন্যে ঃ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষৎ

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top