নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ ফের রাজধানী আগরতলায় গাড়ি চুরি৷ এই ব্যাপারে আগরতলা পূর্ব থানার পুলিশকে জানানো হলেও গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়নি৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, শহরের ভলকান ক্লাব এলাকা থেকে বুধবার রাতে রাস্তায় পার্কিং করা অবস্থায় রাখা টিআর-০১-এফ-০৩৬১ নম্বরের হুন্ডাই এনএস গাড়িটি উধাও হয়ে যায়৷ বৃহস্পতিবার সকালে গাড়ির মালিক অভিজিৎ ঘোষ দেখে রাস্তায় গাড়িটি নেই৷ সঙ্গে সঙ্গেই তিনি বিষয়টি আগরতলা পূর্ব থানায় জানান৷ পুলিশ খবর লেখা পর্যন্ত গাড়িটির কোন সন্ধান পায়নি বলে জানা গিয়েছে৷ এদিকে, কিছুদিন আগে শহরের ধলেশ্বর এলাকা থেকে জ্যোতিপ্রকাশ সাহার একটি মারুতী জ্যান গাড়ি রাস্তায় পার্কিং অবস্থা থেকে চুরি হয়ে যায়৷ এই ব্যাপারে পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করা হলেও এখনও পর্যন্ত পুলিশ চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করতে পারেনি৷ শহরে উত্তরোত্তর গাড়ির চুরি বৃদ্ধি পাওয়ায় যান চালক ও মালিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে গাড়ি চোর চক্রের একটি বড় মাপের চক্র রাজধানীতে সক্রিয় রয়েছে৷ এই গাড়িগুলি চুরি করে বর্হিরাজ্যে চোরাচালান করে দেওয়া হচ্ছে৷ অবিলম্বে পুলিশকে এই ব্যাপারে সক্রিয় ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়েছেন শহর আগরতলার জনগণ৷

ফের আগরতলায় গাড়ি চুরি, পুলিশ ধৃতরাষ্ট্র
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















