News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ণ রাষ্ট্রীয় মর‌্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল প্রয়াত কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী-র
Image

পূর্ণ রাষ্ট্রীয় মর‌্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল প্রয়াত কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী-র

ভোপাল, ১৯ মে (হি.স.): পূর্ণ রাষ্ট্রীয় মর‌্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল প্রয়াত কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী অনিল মাধব দাভে-র| দাভের শেষ ইচ্ছা অনুযায়ী শুক্রবার মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ জেলার বান্দ্রাভানে নর্মদা নদীর তীরে শেষকৃত্য সম্পন্ন হয় প্রয়াত কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর| উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন, ঊমা ভারতী, অনন্ত কুমার, নরেন্দ্র সিং তোমর এবং টি চন্দ গেহলট, বর্ষীয়ান আরএসএস নেতা ভাইয়াজি যোশী, সুরেশ সোনি, বিজেপির জেনারেল সেক্রেটারি কৈলাশ বিজয়বর্গীয় প্রমুখরা| নর্মদা নদীর তীরে চোখের জলে অন্তিম বিদায় জানানো হয় প্রয়াত কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী অনিল মাধব দাভেকে|
শারীরিক অসুস্থতা জনিত কারণে বৃহস্পতিবার সকালে আকস্মিক মৃতু্য হয়েছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী অনিল মাধব দাভে-র| মৃতু্যকালে ভারতীয় জনতা পার্টি-র এই বর্ষীয়ান নেতার বয়স হয়েছিল ৬০ বছর| গত কয়েকমাস ধরে শারীরিক অসুস্থতা জনিত কারণে ভুগছিলেন অনিল মাধব দাভে| বৃহস্পতিবার সকালে অসুস্থ বোধ করার তাঁকে এইমস-এ ভর্তি করা হয়| সেখানেই জীবনাবসান হয় কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর|

Releated Posts

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top