News Flash

  • Home
  • Uncategorized
  • কুলভূষণ যাদবের মৃতু্যদণ্ডের উপর স্থগিতাদেশ আন্তর্জাতিক আদালতের
Image

কুলভূষণ যাদবের মৃতু্যদণ্ডের উপর স্থগিতাদেশ আন্তর্জাতিক আদালতের

হেগ, ১৮ মে (হি.স.) : আন্তর্জাতিক আদালতে বড় ধাক্কা খেল পাকিস্তান| কুলভূষণ যাদবের মৃতু্যদণ্ডের উপর স্থগিতাদেশ দিলেন বিচারপতি| আন্তর্জাতিক আদালত জানিয়েছে, ১৯৭৭ সাল থেকেই ভিয়েনা চুক্তি মেনে চলেছে ভারত-পাক| ভারত যা বলছে তা ভিয়েনা চুক্তির ৩৬ নম্বর অনুচ্ছেদে রয়েছে| কুলভূষণ চর কিনা সেটা এখনও প্রমাণিত নয়| ঘোষণা হেগের আন্তর্জাতিক আদালতের| পাকিস্তান কোনওভাবেই এখনই সাজা কার‌্যকর করতে পারে না, মন্তব্য বিতারপতির| ভিয়েনা চুক্তি মেনে কূলভূষণকে কনসুলার অ্যাকসেসের সুযোগ দেওয়া উচিত পাকিস্তানের|
গত ১০ এপ্রিল চরবৃত্তির অভিযোগে প্রাক্তন ভারতীয় এই নৌসেনা অফিসারের মৃতু্যদণ্ডের সাজা দেয় পাকিস্তানের সেনা আদালত| সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করে ভারত| বৃহস্পতিবার আন্তর্জাতিক আদালতে এই মামলা রায় বের হয়|
উল্লেখ্য, আন্তর্জাতিক আদালতে ভারত যে তথ্যগুলো জমা দেয়, সেখানে বলা হয় যাদবকে ইরান থেকে অপহরণ করা হয়েছিল| কিন্তু পাকিস্তান দেখায় তাঁকে বালুচিস্তান থেকে গ্রেফতার করা হয়| গ্রেফতারের দিন হিসেবে ২০১৬-র ৩ মার্চ দিনটিকে দেখানো হয়| কিন্তু ভারতকে জানানো হয় ২৫ মার্চ| এছাড়া পাকিস্তানের অভিযোগে এও বলা হয়, কুলভূষণ অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন| কিন্তু ভারতের বক্তব্য, ভারতীয় নৌসেনা থেকে অবসরের পর তিনি ইরানে ব্যবসা করছিলেন| কুলভূষণের মামলায় আন্তর্জাতিক আদালতকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আবেদনও জানায় ভারত|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top