News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় আটক আরও এক নাইজেরিয়ান যুবক
Image

বিলোনীয়ায় আটক আরও এক নাইজেরিয়ান যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৭ মে৷৷ বিলোনীয়ার মুহুরীঘাট সীমান্ত এলাকা থেকে বাংলাদেশে যাওয়ার সময় নাইজেরিয়ার এক যুবককে আটক করেছে বিএসএফ৷ সেখানে কর্মরত ১৬৮ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফের জওয়ানরা ঐ যুবককে আটক করে জিজ্ঞাসাবদ করে জানতে পেরেছে সে ব্যাঙ্গালুরোতে কাপড়ের ব্যবসা করেন৷ তাকে বাংলাদেশের ভিসা পাইয়ে দেওয়া হবে বলে এক দালাল প্রতিশ্রুতি দিয়েছিল৷ সেই মোতাবেক সে ব্যাঙ্গালুরু থেকে কলকাতা এবং পরে সোমবার আগরতলায় আসে৷ মঙ্গলবার রাতে স্থানীয় এক দালালের মারফত সে বিলোনীয়ায় আসে এবং মুহুরীঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে৷ তার সাথে পাসপোর্ট, নথিপত্র সহ ব্যাগ নিয়ে পালিয়ে যায় ঐ দালাল৷ ধৃত নাইজেরিয়ান যুবকের নাম বাকে আফ্রান্স ওয়াশিংটন৷ বিএসএফ জওয়ানরা পরে ধৃত যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছে৷ আগামীকাল তাকে কোর্টে সোপর্দ করা হবে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top