News Flash

  • Home
  • Uncategorized
  • ফাঁপা আদর্শ, এক মহিলা সহ ছত্তিশগড়ে আত্মসমর্পণ করল ২১ জন মাওবাদী
Image

ফাঁপা আদর্শ, এক মহিলা সহ ছত্তিশগড়ে আত্মসমর্পণ করল ২১ জন মাওবাদী

রাইপুর, ১৮ মে (হি.স.) : ফাঁপা আদর্শে হতাশ হয়ে আত্মসমর্পণ করল ২১ জন মাওবাদী| ৱুধবার ছত্তিশগড়ের বাস্তার জেলায় একজন মহিলা সহ ২১ জন মাওবাদী আত্মসমর্পণ করে | এদেরে মধ্যে তিনজনের মাথার দাম লক্ষাধিক টাকা ছিল বলে জানা গেছে | গতকাল আত্মসমর্পণের পর প্রত্যেক মাওবাদীকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে |
জানা গেছে, গতকাল ইন্সপেক্টর জেনেরাল অফ পুলিশ(বাস্তার রেঞ্জ) বিবেকানন্দ সিনহা, (দান্তেওয়ারা রেঞ্জ) সুন্দররাজ পি এবং বাস্তারের কালেক্টর অমিত কাটারিয়ার কাছে আত্মসমর্পণ করে ২১ জন মাওবাদী| এদের মধ্যে একজন মহিলা ছিলেন| আত্মসমর্পণ কারী মাওবাদীদের মধ্যে তিনজনের মাথার দাম লক্ষাধিক টাকা ঘোষণা করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর|
মাওবাদের ফাঁপা আদর্শে হতাশ হয়ে গিয়েই শেষ পর‌্যন্ত আত্মসমর্পণ করেছে বলে পুলিশের কাছে জানিয়েছে তারা| যার মধ্যে লক্ষ্মণ মদকামির মাথার দাম ছিল ২ লাখ টাকা| এছাড়া ভারসুরাম মান্ডালি ও অর্জুন কাশ্যপ দুজনের মাথার দামই এক লাখ করে ঘোষণা করা হয়েছিল| কিন্তু গতকাল আত্মসমর্পণের পর প্রত্যেক মাওবাদীকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা |

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top