News Flash

  • Home
  • Uncategorized
  • শর্ত ছাড়া দলে আসতে বিজেপি বার্তা দিল বিরোধী বিধায়কদের
Image

শর্ত ছাড়া দলে আসতে বিজেপি বার্তা দিল বিরোধী বিধায়কদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ কোন শর্ত ছাড়া আগামী ৩১ মে’র মধ্যে পদ্মশিবিরে যোগ দিতে বিরোধী বিধায়কদের কাছে বার্তা পাঠিয়েছে বিজেপি৷ মঙ্গলবার গুয়াহাটিতে বিজেপি’র এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ সূত্রের খবর, ঐ বৈঠকে বিরোধী বিধায়কদের বিজেপি যোগ দেওয়ার বার্তা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে৷ এখন পর্যন্ত বিরোধী বিধায়কদের মধ্যে যাঁরা পদ্ম শিবিরের সাথে যোগাযোগ রেখেছেন তাঁদের মাধ্যমে বাকিদের কাছে খবর পাঠানো হয়েছে কোন শর্ত ছাড়া ৩১ মে’র মধ্যে বিজেপিতে দিতে হবে৷ ৩১ মে’র পর কোন বিরোধী বিধায়ককে বিজেপিতে নেওয়া হবে না৷ বিজেপিতে যোগ দেওয়ার ক্ষেত্রে শর্ত হিসেবে তাঁদের মানতে হবে, দল যদি নির্বাচনে প্রার্থী না করে তাহলে সেটা তাঁদের মেনে নিতে হবে৷ শুধু তাই নয়, দলবদ্ধভাবে নয়, এককভাবে বিজেপিতে যোগ দিতে হবে৷ কারোর নেতৃত্বে যোগদান গ্রহণ করা হবে না৷ সূত্রের খবর, এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন নেডার কনভেনার তথা আসামের অর্থ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাম মাধব, অজয় জামওয়াল, বিপ্লব দেব এবং সুনীল দেওধর৷ বৈঠকে তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে নিয়েও আলোচনা হয়েছে৷ তাঁর বিষয়ে রাজ্য নেতৃত্বদের আপত্তির কথা জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব৷ এবিষয়ে বৈঠকে উপস্থিত অন্যান্যরা বলেন, কোন শর্ত ছাড়া বিজেপিতে আসতে চাইলে আপত্তির কিছুই নেই৷
এখন প্রশ্ণ উঠেছে, বিরোধী বিধায়কদের মধ্যে কতজন বিজেপি’র এই প্রস্তাবে রাজী হবেন৷ কারণ, কোন শর্ত ছাড়া বিজেপিতে যোগ দেওয়া মানেই হল নির্বাচনে যদি তাঁকে প্রার্থী না করা হয় তাহলে তিনি কোন প্রতিবাদ করতে পারবেন না৷ এক্ষেত্রে রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিয়তার মধ্যে কতজন বিজেপিতে যোগ দেওয়ার দুঃসাহস দেখাবেন সেটাই এখন দেখার বিষয়৷ সূত্রের খবর, ৩১ মে’র মধ্যে বিরোধী বিধায়ক যাঁরা বিজেপিতে যোগ দেবেন না, বামফ্রন্টের পাশাপাশি তাঁদের বিরুদ্ধে লড়াইয়ে নামবে বিজেপি৷
কংগ্রেস বিধায়ক রতন লাল নাথ, তৃণমূল কংগ্রেস বিধায়ক বিশ্ববন্ধু সেন এবং দীলিপ সরকার অনেকটাই পা বাড়িয়ে রেখেছেন বিজেপির দিকে৷ এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তাঁদের বিজেপিতে যোগদান এখন শুধু সময়ের অপেক্ষা৷ কিন্তু, কোন শর্ত ছাড়া বিজেপিতে যোগ দিতে হবে সেই বিষয়টি তাঁদেরকেও ভাবাচ্ছে৷ ফলে, বিরোধী বিধায়করা আদৌ বিজেপিতে যোগ দেবেন কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top