News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
Image

উদয়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৬ মে৷৷ গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে উদয়পুরের মহারণী এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার৷ মৃতার নাম মণিময় নমঃ দাস৷ নিজ ঘড়েই তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃতদেহের পাশে একটি বিষের বোতল মিলেছে৷ মৃতার শ্বশুর বাড়ির লোকজন এটিকে আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে৷ অন্যদিকে, মৃতার ভাই স্বপন নমঃ দাস অভিযোগ করেছেন তার বোনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে৷
সংবাদে প্রকাশ, সোমবার রাতে শ্বশুর বাড়িতে নিজ ঘরে একাই ছিলেন৷ স্বামী ও তার দুই সন্তান বাপের বাড়িতে গিয়েছিল৷ সকালে দরজা না খোলায় মৃতার জা আশেপাশের লোকজনকে সাথে নিয়ে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকেন৷ গিয়ে দেখা যায় বিছানায় মৃতদেহ পড়ে রয়েছে৷ সাথে একটি বিষের বোতাল৷ পরে খবর দেওয়া হয় আর কে পুর থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশ ঘটনাস্থলে তদন্তে গিয়ে দেখতে পায় ঘরের মধ্যে বেশ কিছু সামগ্রী ছন্নছারা অবস্থায় রয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে গলাটিপে হত্যার পর মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে৷ পুলিশ অবশ্য ময়না তদন্তের রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top