News Flash

  • Home
  • Uncategorized
  • টাকারজলায় যুবকের মৃতদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা, প্রশ্ণ জনমনে
Image

টাকারজলায় যুবকের মৃতদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা, প্রশ্ণ জনমনে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৫ মে৷৷ বাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার টাকারজলা থানা সংলগ্ণ এলাকা থেকে৷ ঘটনা বিশালগড় থানাধীন কলকলিয়া মুনিপুরী পাড়া এলাকায়৷ নিখোঁজ হওয়া যুবকের নাম ইন্দ্রজিৎ সরকার (৩৩)৷ বাবার নাম অমূল্য সরকার৷ মৃত ব্যক্তির বাইসাইকেলটি উদ্ধার হয়েছিল গতকাল৷ কিন্তু বহু জায়গায় খোঁজখুজির পর সোমবার টাকারজলা ওএনজিসি এলাকা থেকে ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে টাকারজলার পুলিশ৷ প্রসঙ্গত, গত শনিবার সাত সকালে বিশালগড় কলকলিয়া নীজ বাড়ি থেকে জমিতে যাওয়ার নাম করে বেরিয়ে আর বাড়ি ফিরেনি৷ পরিবারের পক্ষ এবং তার আত্মীয় সজনেরা প্রচুর খোঁজখুজি করেও ইন্দ্রজিৎকে পায়নি৷ ইন্দ্রজিতের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে৷ সকল সন্তানই ছোট৷ অভাবের সংসার৷ সরকার থেকে একটি ঘর পেয়েছে৷ টেনে টুনে কোনওরকমে চলছিল সংসার৷ কিন্তু শেষ পর্যন্ত সোমবার তার ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করা হয়েছে৷ উদ্ধার করা ইন্দ্রজীতের দেহ বিশালগড় মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় টাকারজলা থানার পুলিশ৷ এটি কি আত্মহত্যা না হত্যার ঘটনা এনিয়ে চলছে জোর জল্পনা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top