News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রসংঘ ও আমেরিকাকে তুষ্ট করার চেষ্টা করছে পাকিস্তান, হাফিজ প্রসঙ্গে উজ্জ্বল নিকম
Image

রাষ্ট্রসংঘ ও আমেরিকাকে তুষ্ট করার চেষ্টা করছে পাকিস্তান, হাফিজ প্রসঙ্গে উজ্জ্বল নিকম

মুম্বই, ১৫ মে (হি.স.) : রাষ্ট্রসংঘ ও আমেরিকাকে তুষ্ট করার চেষ্টা করছে পাকিস্তান| রবিবার মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদকে সন্ত্রাসবাদী ঘোষণা করায় সোমবার এমনই প্রতিক্রিয়া দিয়েছেন ভারতীয় আইনজীবী উজ্জ্বল নিকম | তাঁর মতে এটা একটা চক্রান্ত হতে পারে| তিনি আরও বলেন, যদি পাকিস্তান সত্যি বিশ্বাস করে হাফিজ় সইদ সন্ত্রাসমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত, তাহলে তারা তার বিরুদ্ধে তথ্যপ্রমাণ পেশ করছে না কেন? কেন সেই জায়গার নাম প্রকাশ করা হচ্ছে না, যেখান থেকে সে সন্ত্রাসমূলক কাজকর্ম চালাচ্ছে? রাষ্ট্রসংঘ ও আমেরিকার গুড ৱুকে থাকার জন্যই ইসলামাবাদ এই কৌশল নিয়েছে|
প্রসঙ্গত,গতকালই পাক সরকার স্বীকার করে নেয়, হাফিজ সইদ জঙ্গি কার‌্যকলাপের সঙ্গে যুক্ত এবং সে জেহাদের নামে সন্ত্রাস ছড়াচ্ছে| পাকিস্তানের পঞ্জাব সরকার হাফিজ় সইদকে আরও ৯০ দিন গৃহবন্দী রাখতে চায় পাক সরকার| সেই পরিপ্রেক্ষিতে গতকাল হাফিজ়কে পেশ করা হয় জুডিশিয়াল বোর্ডের সামনে| পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রক গতকাল সেদেশের জুডিশিয়াল বোর্ডের সামনে একথা স্বীকার করে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top