News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াই নদীতে পুজো দিতে গিয়ে নিখোঁজ যুবক, দিনভর ব্যর্থ তল্লাসী
Image

খোয়াই নদীতে পুজো দিতে গিয়ে নিখোঁজ যুবক, দিনভর ব্যর্থ তল্লাসী

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৪ মে৷৷ খোয়াই নদীতে তলিয়ে গেল এক যুবক৷ তার নাম বিশ্বজীৎ ঘোষ৷ ঘটনাটি ঘটেছে রবিবার

খোয়াই নদীতে নিখোঁজ যুবকের সন্ধানে নৌকা নিয়ে তল্লাসী৷ ছবি নিজস্ব৷

সকাল আটটা নাগাদ৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা শেওরাতলি বাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
সংবাদে প্রকাশ, রবিবার সকাল আটটা নাগাদ খোয়াইয়ের শেওরাতলি বাজারের কাছে খোয়াই নদীতে পূজো দিতে গিয়ে ঐ যুবক জলে ডুবে যায়৷ জানা গিয়েছে, আগামীকাল শেওরাতলি বাজারে চড়ক পূজো৷ এই উপলক্ষে নদীতে পূজো দিতে যায় ২৮ বছরের যুবক বিশ্বজীৎ ঘোষ৷ নদীর জলের স্রোতে আর উঠে আসতে পারেনি৷ ঘটনার খবর পেয়ে এসডিএম প্রসূন দে, এসডিপিও অনির্বান দাস সহ ফায়ার সার্ভিসের কর্মীরা ও টিএসআর জওয়ানরা সেখানে পৌঁছেন৷ ফায়ার সার্ভিস ও টিএসআর জওয়ানরা জলে নেমে তল্লাসী চালায়৷ এই তল্লাসীতে অংশ নেয় স্থানীয় কিছু যুবকও৷ প্রায় পাঁচ ঘন্টা নদীতে তল্লাসী চালানোর পরও বিশ্বজীৎ ঘোষের কোন সন্ধান পাওয়া যায়নি৷ ঘটানাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ জানা গিয়েছে, কয়েকদিন আগের বৃষ্টিতে নদীর জল স্ফীত হয়েছে৷ স্রোতও খানিকটা বেশী৷ তাই জলের স্রোতে ভেসে যায় বিশ্বজীৎ৷ আশঙ্কা করা হচ্ছে জলে ডুবে বিশ্বজীতের মৃত্যু হয়েছে এবং মৃতদেহ নদীর জলে ভেসে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে চলে গিয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top