News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটের মুখে জঙ্গী দলে সদস্য নিযুক্তির তৎপরতা গন্ডাছড়া ও গঙ্গানগরে
Image

ভোটের মুখে জঙ্গী দলে সদস্য নিযুক্তির তৎপরতা গন্ডাছড়া ও গঙ্গানগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ রাজ্যের নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন এনএলএফটি (বিএম) বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে উঠেছে৷ জঙ্গী দলে নতুন করে লোক নিযুক্ত করা হচ্ছে৷ ইতিমধ্যেই গন্ডাছড়া ও গঙ্গানগর এলাকায় বেশ কিছু যুবক জঙ্গী দলে যোগ দিয়েছে বলে জানা গিয়েছে৷ জঙ্গীরা আসন্না রাজ্য বিধানসভা নির্বাচন উপলক্ষে দলে নতুন সদস্য অন্তর্ভুক্ত করছে৷ বাংলাদেশের কয়েকটি ঘাঁটি থেকে ইতিমধ্যেই বেশ কিছু জঙ্গী নেতা রাজ্যে অনুপ্রবেশ করেছে৷ জঙ্গীদের অনুপ্রবেশের বিষয়টি ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের গোচরে এসেছে৷
সুত্র মারফত জানা গিয়েছে, এনএলএফটি (বিএম) এর কয়েকজন কট্টর জঙ্গী ও সহযোগী গঙ্গানগর ও গন্ডাছড়া এলাকায় বিভিন্ন স্থানে ঘুরাফেরা করছে এবং উপজাতি অংশের যুবকদের নানা প্রলোভন দিয়ে জঙ্গী দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ জঙ্গীদের অবস্থানের বিষয় গন্ডাছড়া থানার পুলিশও অবগত রয়েছে৷ শুক্রবার এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর মিলেছে৷ জানা গিয়েছে, নবদ্বীপ রিয়াং (৫৫) শুক্রবার নিজ বাইকে চেপে আমবাসা থেকে গন্ডাছড়ায় যাচ্ছিলেন৷ দুপুর নাগাদ তিনি গঙ্গানগর এলাকায় পৌঁছেন৷ চলন্ত বাইকের মধ্যেই তাকে জঙ্গলের আড়াল থেকে গুলি চালানো হয়৷ তার ডান হাতে গুলি লাগে৷ কোনও রকমে তিনি বাইক নিয়ে নিজ বাড়ির গেইট পর্যন্ত পৌঁছেন৷ তারপরই তিনি অজ্ঞান হয়ে পড়েন৷ পরে তাকে গন্ডাছড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এই ব্যাপারে গন্ডাছড়া থানার পুলিশকে জানানো হয়েছে৷ পুলিশ গঙ্গানগরের ১৯ মাইল এলাকায় তল্লাসী চালিয়েছে৷ তবে কারো কোন হদিশ পাওয়া যায়নি৷ পুলিশেরও অনুমান ঐ গুলি চালনার সাথে জঙ্গীরাই যুক্ত৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top