News Flash

  • Home
  • Uncategorized
  • শনিবার বইখাতা ভর্তি ব্যাগ আনতে হবে না স্কুলে, সিদ্ধান্ত উত্তর প্রদেশ সরকারের
Image

শনিবার বইখাতা ভর্তি ব্যাগ আনতে হবে না স্কুলে, সিদ্ধান্ত উত্তর প্রদেশ সরকারের

লখনউ, ১৩ মে (হি.স.): উত্তর প্রদেশে পড়ুয়াদের কাঁধ থেকে ব্যাগের বোঝা কমাতে অভিনব সিদ্ধান্ত নিল যোগী আদিত্যনাথ সরকার| উত্তর প্রদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে, সমস্ত সরকারি স্কুলে প্রথম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের শনিবার করে বইখাতা ভর্তি স্কুল ব্যাগ আনতে হবে না| উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী তথা শিক্ষা মন্ত্রী দীনেশ শর্মা জানিয়েছেন, শনিবার করে স্কুলে নানা ধরনের খেলাধুলো ও আনন্দদায়ক কাজকর্মের মাধ্যমে পড়ুয়াদের সামগ্রীক ব্যক্তিত্ব বিকাশের উপর জোর দেওয়া হবে| তবে এই সিদ্ধান্তের পিছনে ব্যাগের বোঝা কমানোর কারণ থাকতে পারে বলে মনে করা হচ্ছে|যোগী আদিত্যনাথ সরকারের অভিনব এই সিদ্ধান্তে অবশ্য খুশি নয় শিক্ষক সংগঠন| রাজ্য সচিব আর পি মিশ্র জানিয়েছেন, `শনিবার করে স্কুলে শুধু খেলাধুলো হবে জানলে অভিভাবকরা আর বাচ্চাদের স্কুলে পাঠাবেন না|’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top